Prawn Bhorta: ঘটি-বাঙালের ঝগড়া ভুলে যান, পাতে রাখুন চিংড়ি মাছের ভর্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওপার বাংলা থেকে এপার বাংলায় বহ খাবার এসেছে। এসেছে বহু জিনিস। কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় হল ভর্তা। যা এখন এপার বাংলায় রমরমিয়ে চলছে। সেই ভর্তার তালিকাও বেশ বড়। সেখানে যেমন রয়েছে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং সবচেয়ে জনপ্রিয় চিংড়ি ভর্তা। জানেন কীভাবে বানাবেন এই ভর্তা? দেখুন সেই রেসিপি।

আরও পড়ুনঃ মাত্র দুটি উপাদানে বাড়িতেই বানিয়ে নিন বিস্কুট, রইল রেসিপি

উপকরন
চিংড়ি
পেঁয়াজ
রসুন
লঙ্কা
শুকনো লঙ্কা
সর্ষের তেল
টম্যাটো কুচি
ধনে পাতা

images 2 8

প্রণালী
প্রথমে চিংড়ি গুলো ভাল করে ধুয়ে নিন। ধুয়ে ভাল করে পরিস্কার করে নিন। এবং পরিস্কার করার সময় অবশ্যই মাথায় রাখবেন। যেন তাতে কালো সুতো না থাকে। এরপর কড়াইতে অল্প পরিমানে তেল দিয়ে দিন। এবং ভালকরে চিংড়ি মাছ গুলো ভেজে নিন। এরপর একে একে কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিন। এবং ভালকরে ভেজে নিন। এরপর সমস্ত উপকরন গুলি ভাজা হয়ে গেলে আঁচ বন্ধ করে তুলে দিন অন্য একটি পাত্রে।

ঘটি-বাঙালের ঝগড়া ভুলে যান, জমিয়ে খান চিংড়ি ভর্তা

images 3 5

এরপর শীল নোড়ার সাহায্যে সমস্ত উপকরনগুলি ভাল করে মিক্স করে নিন। এরপর কড়াইয়ে অল্প করে আরও একটু তেল নিয়ে নিন। এরপর কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিন। এবং চিংড়ি বাটাটা আরও কিছুক্ষন নাড়াচাড়া করে নিন। এরপর সবশেষে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত