ইতিহাসে প্রথমবার, ৫০ হাজারে সেনসেক্সের সীমা অতিক্রম করল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইতিহাসে প্রথমবার, ৫০ হাজারে সেনসেক্সের সীমা অতিক্রম করলইতিহাস রচিত হল দেশের শেয়ার বাজারে। প্রথমবার ৫০ হাজারের সীমা অতিক্রম করল সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় ২৩০ পয়েন্ট লাফিয়ে ৫০ হাজারি ঘরে ঢুকে পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। পাল্লা দিয়ে এগোচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে নিহত কর্মীর পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য অভিষেকের

করোনা আবহে শেয়ার বাজারে লাভের মুখ দেখতে পায়নি লগ্নীকারীরা।  সেইসঙ্গে ছিল লকডাউনের ধাক্কা। তাই আজকে শেয়ার বাজারের এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় স্বভাবতই  লগ্নিকারীদের মধ্যে হাসি ফুটেছে। গত কয়েক সপ্তাহতেও যে ভাবে শেয়ার বাজারে তেজি ভাব, তাতে সেনসেক্সে ৫০ হাজারের উপরে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছিলেন অর্থনৈতিক মহল। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার বাজার খুলেছে ৫০ হাজার ৯৬ অঙ্কে। সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০,১২৬.৭৩ অঙ্কে পৌঁছেছে সেনসেক্স। নিফটির সর্বোচ্চ উত্থান ১৪,৭৩৮.৩০।

ইতিহাসে প্রথমবার, ৫০ হাজারে সেনসেক্সের সীমা অতিক্রম করল । ফের লকডাউন কাটিয়ে স্বাভাবিক হয়েছে শেয়ার বাজার। করোনার সংক্রমণও নিয়ন্ত্রণে। তার উপর শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। এ সবের মিলিত প্রভাবে শেয়ার বাজার মজবুত ছিলই। বুধবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর তাতে আরও গতি আসে। বৃহস্পতিবার বাজার খুলতেই ফের সবুজ সঙ্কেত প্রায় সব ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন