বাবার পথেই এগোচ্ছে মেয়ে, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত সঙ্গীতশিল্পী খতিজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিশ্বজোরা নামকরা গায়কদের মধ্যে একজন হলেন এ আর রহমান। সঙ্গীত জগত আসতেই তিনি তাঁর নিজের নাম, ধর্ম, পরিচয় পাল্টে ফেলেছিলেন। এই সঙ্গীতই তাকে নতুন জীবন দিয়েছে।  এবার তার মেয়ে খতিজা রহমানের পালা। বাবার পথেই এগোচ্ছে মেয়ে। আর শুরুতেই খতিজা পেল বড় সাফল্য। এ আর রহমানের পুরো নাম আল্লাহ রাখা রহমান। ‘রোজা’ ছবিতে গানের দরুন রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে দুটি অ্যাকাডেমি পুরস্কার, দুটি গ্র্যামি পুরস্কার, একটি বাফটা পুরস্কার, এবং একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।

আরও পড়ুনঃ কথা হয়েছিল আদর্শ দাদার সঙ্গে, ভেঙ্কটেশ আইয়ারকে কি বললেন সৌরভ?

প্রথম মিউজিক ভিডিওটি রিলিজ হল এ আর রহমানের কন্যা খতিজার। সঙ্গীত জগতে বাবার মাথা আরও উঁচু করতে এসেছে খতিজা। প্রথম মিউজিক ভিডিও ‘ফরিশতো’তেই প্রমাণ দিয়েছন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক সাউন্ড ফিউচার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অ্যানিমেশন মিউজিক ভিডিওর পুরস্কার পেয়েছে খতিজার প্রথম মিউজিক ভিডিও।

শোনা জাচ্ছে, এই মিউজিক ভিডিওটির পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব নিয়েছেন এ আর রহমান। গানটি গেয়েছেন তার মেয়ে খতিজা। তাই তিনি সম্পূর্ণ ক্রেডিট নিজের মেয়েকেই দিতে চান। পুরস্কার পাওয়ার এই খুশির খবরটি তিনি টুইট জানালেন। সঙ্গে ট্যাগ করেছেন নিজের মেয়েকেও। ক্যাপশনে লিখেছেন, “ফরিশতো’ আরও একটা পুরস্কার জিতল”।

এর আগে একটি আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতা এবং লস অ্যাঞ্জেলস ফিল্ম অ্যাওয়ার্ডসেও ‘ফরিশতো’কে পুরস্কৃত করা হয়েছে। এবার আরও একটি পুরস্কারে পেলো ‘ফরিশতো’। একইসঙ্গে সংগীত জগতের দরজা খুলে গেল খতিজার জন্য। আর তার শুরুটাও হলো ধামাকাদার। এ আর রহমানের অনুরাগীরা আশা রাখছেন, বাবা যেমনভাবে দারুন দারুন গান উপহার দিয়েছেন, মেয়েও ঠিক তেমনভাবে সাফল্যের নিরিখে বাবাকেও ছাড়িয়ে যাবে।

বাবার পথেই এগোচ্ছে মেয়ে, সঙ্গিত জগতে এ আর রহমানের মেয়ে খতিজার জন্যে অপেক্ষাই নেটিজেনরা

বাবার পথেই এগোচ্ছে মেয়ে, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কিত সঙ্গীতশিল্পি খতিজা
বাবার পথেই এগোচ্ছে মেয়ে, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত সঙ্গীতশিল্পি খতিজা

সদ্য ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য এ আর রহমানের ‘মিমি’ ছবির গান মনোনীত করা হয়েছে। সেই খবরটিও তিনি টুইট বার্তায় জানিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠি, কৃতি স্যানন অভিনীত ‘মিমি’ ছবিটি দর্শককে আলাদা স্বাদের গল্প উপহার দিয়েছে। এই ছবি এবং ছবির গান দুটোই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

বাবার পথেই এগোচ্ছে মেয়ে, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত সঙ্গীতশিল্পী খতিজা
বাবার পথেই এগোচ্ছে মেয়ে, শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত সঙ্গীতশিল্পী খতিজা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর