নজরবন্দি ব্যুরো: সারাদিন স্কুল, কলেজ, অফিস বা বাড়ির নানান কাজ করেও ঘুম আসেনা? রাতে চোখ বন্ধ করে ঘণ্টার পর ঘন্টা শুয়ে থাকলেও ঘুমের দেখা মেলেনা? এই নিয়মে বেশিদিন চললে কিন্তু বেশ কিছু সমস্য দেখা দিতে পারে। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে মেনে চললে এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারেন। জেনে নিন সেগুলি কি কি?
আরও পড়ুনঃ সুরসম্রাট শচীন দেব বর্মণের প্রয়াণ দিবসে জানুন তার কিছু অজানা কাহিনী


১ রাতে ঘুমানোর আগে বেশ কয়েকটি ড্রাইফ্রুটস রাখতে পারেন। যেমন আমন্ড, কাজু, বাদাম, বা আখরোট। এতে আপনার দ্রুত ঘুম এসে যাবে। বিশেষজ্ঞরাও এই পরামর্শ দিয়ে থাকেন।
২ ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধে ভালোকরে হলুদ মিশিয়ে খান। যদিও এই পদ্ধতি বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। গরম দুধ যেমন স্বাস্থের জন্য উপযোগী তেমন এটি চোখে ঘুম আনতেও সক্ষম।



৩ ঘুমাতে যাওয়ার আগে শরীরচর্চার সাহায্য নিন। এটি শরীরে ক্লান্তি আনবে। সাথে যেকোনো রোগ থেকেও নিমেষে মুক্তি পাবেন।
৪ ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপকে আলবিদা জানিয়ে দিন। এবং সমস্ত চিন্তাকে একেবারে না বলে দিন। স্ট্রেস্ট কম নেবেন। তবে এই টিপসগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে কাজে আসে। যদি অবস্থা গুরুতর হয় তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে কথা বলুন। এবং তার পরামর্শ নিন।
হাজার ক্লান্তির পরও রাতে ঘুম আসেনা? এই টিপসগুলি মেনে চলুন

তবে ঘুমানোর জন্য কোন ঘুমের ওষুধের সাহায্য নেবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান।








