নজরবন্দি ব্যুরোঃ পূর্ব লাদাখে ক্রমাগত চাপ বাড়াচ্ছে চিন। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে তাঁদের বাড়বাড়ন্তের ছবি। প্যাংগং লেকের ওপর ব্রিজ নির্মাণ করছে পিপলস লিবারেশন আর্মি। নতুন এই ব্রিজ লেকের দুই পাড়ে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চিনের প্রভাব বিস্তারে মদতে দেবে। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। এরই মধ্যে বছরের প্রথম দিনে গালওয়ান ভ্যালিতে পতাকা উত্তোলন করছে রেড আর্মি। ব্রিজ নির্মাণের পর পতাকা উত্তোলন, ক্রমাগত চাপ বাড়ছে ভারতের।
আরও পড়ুনঃ Omicron: ডেল্টার মতো ক্ষতিকর নয় ওমিক্রন, ভরসা দিচ্ছেন চিকিৎসকেরা


বেজিংয়ের বাড়বাড়ন্ত চাপ বাড়িয়েছে দিল্লির। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পতাকা উত্তোলনের সেই ভিডিও। যা উস্কে দিচ্ছে ২০২০ সালের জুন মাসের স্মৃতি। যেখানে ভারতকে চাপে ফেলার জন্য কায়দা করেছিল চিন। ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফে ওই এলাকা ঘুরে দেখা হয়েছে।
🇨🇳China’s national flag rise over Galwan Valley on the New Year Day of 2022.
This national flag is very special since it once flew over Tiananmen Square in Beijing. pic.twitter.com/fBzN0I4mCi
Related Newsক্যানসারের ওষুধে বড় ধাক্কা! দাম বাড়ানোর অনুমোদন কেন্দ্রের, সংকটে কেমোথেরাপি রোগীরাউরির সেনা ক্যাম্পে মর্মান্তিক বিস্ফোরণ! হ্যান্ড গ্রেনেড ফেটে শহিদ ২ জওয়ান, তদন্তে সেনা— Shen Shiwei沈诗伟 (@shen_shiwei) January 1, 2022
কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের ১৫ টি জায়গার নাম বদল করে নিজেদের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছে চিন। এরপরেই ভারতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলে হয়েছিল অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তারপরেও প্যাংগং লেকের ওপর বাড়ল চিনা ফৌজের হানা। নতুন ব্রিজের মাধ্যমে ভারতের সঙ্গে সম্মুখ সমরে অবস্থান করতে পারবে লাল ফৌজ।
Media reports of #PangongTso allege a new bridge is under construction connecting the north & south bank of the lake, in turn enhancing road connectivity for #China‘s troops in the area, GEOINT of the area identifies the location & progress of the alleged structure https://t.co/b9budT3DZZ pic.twitter.com/IdBl5rkDhR
— Damien Symon (@detresfa_) January 3, 2022
২০২০ সাল থেকে পূর্ব লাদাখে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত চিন। সর্বশক্তি দিয়ে একে অপরের মুখোমুখি হয়েছে দুই পক্ষ। উত্তরে ডেপাসাং থেকে দক্ষিণে ডেমচক অবধি বিরাট বাহিনী নিয়ে তৈরি দুই পক্ষই।
ব্রিজ নির্মাণের পর পতাকা উত্তোলন, দিল্লিকে চাপে ফেলার প্রয়াস বেজিংয়ের
২০২০ সালের মে মাস থেকেই মুখোমুখি রয়েছে দুই পক্ষের সেনা। জুন মাসে দুই পক্ষের লড়াইয়ে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা। এরপর একাধিকবার মুখোমুখি সেনা সরানোর জন্য বৈঠকে বসেছে দুই পক্ষ। কিন্তু কোনও লাভ হয়নি। বরং দুই পক্ষের মধ্যেই বেড়েছে মতভেদ। এর মধ্যে ব্রিজ নির্মাণের পর পতাকা উত্তোলন করে কীসের বার্তা দিতে চাইছে চিন? প্রশ্ন তুলছেন কূটনীতিবীদরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





