প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?

জল্পনা ছিল রাহুল গান্ধী ওয়েনাড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের আমেঠি থেকেও প্রার্থী হতে পারে। তবে এখনও উত্তরপ্রদেশের কোন আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। এবার নির্বাচনে অভিষেক হবে প্রিয়াঙ্কা গান্ধীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। অবশেষে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। ৮ রাজ্যের ৩৯ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। অবশ্যই তাতে নাম রয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)। জল্পনা উড়িয়ে কেরলের ওয়েনাড় থেকে দাঁড়াচ্ছেন তিনি।

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?

আরও পড়ুন : প্রথা ভেঙে ব্রিগেডেই তৃণমূলের প্রার্থী ঘোষণা! কাদের উপর ভরসা রাখছে শাসক শিবির?

কেরল, কর্নাটক, তেলেঙ্গানা, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিমের মোট ৩৯ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাংলায় আসন বণ্টন নিয়ে চলছে সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়েছে ‘একলা চল’ নীতি। বামেদের সাথেও বোঝাপড়া চলছে।

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের মতে, কংগ্রেসের লক্ষ্য বিজেপির আসন সংখ্যা যত সম্ভব কম করা। আগামী ১৭ ই মার্চ মুম্বাইতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ইন্ডিয়া জোটের (India Bloc) নেতাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?
প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়েনাড়েই রাহুল, কোন আসনে প্রিয়াঙ্কা?

উল্লেখ্য,জল্পনা ছিল রাহুল গান্ধী ওয়েনাড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের আমেঠি থেকেও প্রার্থী হতে পারে। তবে এখনও উত্তরপ্রদেশের কোন আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। এবার নির্বাচনে অভিষেক হবে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)।তবে তিনি কোন আসনে দাঁড়াবেন তাও এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত