মহেশতলার কারখানায় অগ্নিকান্ড, আহত ৫

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহেশতলার কারখানায় অগ্নিকান্ড, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণ করছে দমকল। রয়েছে দমকলের ৪ টি ইঞ্জিন। স্থানীয় সূত্রের খবর আজ সকাল ১১ তা নাগাদ কারখানায় ভেতরে থাকা তেলের গুদামে আগুন লাগে। চারপাশে ধোঁয়া দেখে দমকলে খবর দেন গুদামের শ্রমিকরা।

আরও পড়ুনঃ জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিমরাই, অসমের সংখ্যালঘু এলাকায় হাজার সেনা নামাচ্ছেন হিমন্ত

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। যদিও ততক্ষণে ছড়িয়ে পড়েছে আগুন কারখানা জুড়ে। কারখানার ভেতরেই সেই মুহুর্তে আটকে পড়েছিলেন ৫ জন কর্মচারী। কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয়েছে তাঁদের। সূত্রের খবর এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।

মহেশতলার কারখানায় অগ্নিকান্ড, এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। 

সেই কারণে আগুন লাগার কারণ জানা যায়নি এখনো। স্থানীয় সূত্রর খবর কারখানার ভেতরে থাকা রাসায়নিকের ড্রাম থেকেই হয়েছে বিস্ফোরণ। মহেশতলার কারখানায় অগ্নিকান্ড, তবে কিভাবে সেখান বিস্ফোরণ ঘটেছে তা সম্পুর্ণ ভাবে জানা যায়বি এখনো। দমকল কর্মীদের মতে আগুন নিয়ন্ত্রণে এলে খতিয়ে দেখা হবে কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর