মুখ্যমন্ত্রীর পুরস্কার প্রাপ্তিকে কটাক্ষ! ফের রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার প্রাপ্তিকে কটাক্ষ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর ভাষা’ প্রয়োগ করলেন ইউটিউবার রোদ্দুর রায়। তাঁর বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা নামে এক ব্যক্তি। সম্প্রতি ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়।

আরও পড়ুনঃ দুবাইতে কী করছেন অভিষেক? নজর রাখছে ইডি

দেড়ঘণ্টার সেই লাইভে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন বিভিন্ন বিশিষ্টজনকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লাইভে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। অশ্রাব্য শব্দ প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও।

1 4

সেই কারণেই ফের আইনি জটে রোদ্দুর রায়। এফআইআরে অভিযোগকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সেই কারণেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

2 3

মুখ্যমন্ত্রীর পুরস্কার প্রাপ্তিকে কটাক্ষ! ফের রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR

3 3

দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য যাঁরা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন, এবার থেকে তাঁদের এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা আকাদেমি। এ বছর প্রথম এই পুরস্কার তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীকে । ‘কবিতাবিতান’ কাব্যগ্রস্থের জন্য পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য সরকার আয়োজিত ‘কবিপ্রণাম’ মুখ্যমন্ত্রীর হয়ে আকাদেমি পুরস্কার গ্রহণ করেছিলেন ব্রাত্য বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত