আজকের দিনে মোবাইল নম্বর শুধু কল বা মেসেজের জন্য নয়, ব্যাঙ্কিং, ইউপিআই, ওটিপি, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি সরকারি পরিষেবা ব্যবহারের জন্যও অপরিহার্য। এই অবস্থায় যদি কেউ আপনার অজান্তে আপনার নামে একটি বা একাধিক সিম কার্ড চালু করে, তাহলে বড়সড় বিপদের আশঙ্কা থাকে।
সাইবার অপরাধে এমন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ সরকার চালু করেছে একটি বিশেষ ওয়েব পোর্টাল – সঞ্চার সাথী (Sancharsathi.gov.in), যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার নামে কতটি মোবাইল নম্বর সক্রিয় রয়েছে।


🔍 কেন জরুরি আপনার নামে সিম কার্ড যাচাই?
যদি অপরাধীরা আপনার আধার কার্ড বা পরিচয় তথ্য ব্যবহার করে জাল সিম ইস্যু করে, তবে তারা সেই সিম ব্যবহার করে
-
ওটিপি জালিয়াতি
-
ব্যাঙ্ক হ্যাকিং
-
অনলাইন প্রতারণা
-
এমনকি সাইবার ক্রাইমে জড়াতে পারে
ফলে দায় গিয়ে পড়বে আপনার উপরেই। তাই এখনই জেনে নিন, আপনার নামে অবৈধভাবে কোনো সিম কার্ড চালু আছে কিনা।
🖥️ কীভাবে জানবেন আপনার নামে কতটি সিম চালু আছে?
এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ ফ্রি:
-
sancharsaathi.gov.in ওয়েবসাইটে যান
-
‘Citizen Centric Services’-এ ক্লিক করুন
-
“Know Your Mobile Connections” অপশন সিলেক্ট করুন
-
আপনার 10-ডিজিট মোবাইল নম্বর ও ক্যাপচা দিন
-
মোবাইলে আসা OTP বসিয়ে সাবমিট করুন
তারপর আপনি একটি তালিকা দেখতে পাবেন, যেখানে আপনার নামে চালু থাকা সব সিম নম্বর দেখাবে।
🚫 ভুয়ো সিম পেলে কী করবেন?
তালিকায় যদি এমন কোনো নম্বর দেখতে পান, যা আপনার নয়, তাহলে:
-
সেই নম্বরটি সিলেক্ট করুন
-
“Not My Number” অপশনে ক্লিক করুন
-
তারপর “Submit” করুন
-
আপনি একটি রিকোয়েস্ট আইডি পাবেন – সেটি সংরক্ষণ করে রাখুন
এই রিপোর্ট টেলিকম দপ্তরের কাছে পৌঁছে যাবে এবং প্রক্রিয়া শুরু হবে।
⚠️ আইন অনুযায়ী কতটি সিম চালু রাখা বৈধ?
ভারতের টেলিকম আইন অনুযায়ী, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড বৈধভাবে ইস্যু করা যায়। এর বেশি হলে বড়সড় জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে।
তাই এখনই সঞ্চার সাথী পোর্টালে গিয়ে চেক করুন “Know Your Mobile Connections” সেকশনে গিয়ে। নিজের সুরক্ষা নিজের হাতে!
🛡️ সাইবার নিরাপত্তা বজায় রাখতে করণীয়:
-
অজানা লিঙ্কে ক্লিক করবেন না
-
নিজের আধার কার্ডের কপি অপরিচিত কাউকে দেবেন না
-
OTP কারোর সঙ্গে শেয়ার করবেন না
-
নিয়মিত সিম যাচাই করুন সঞ্চার সাথী পোর্টালে










