নজরবন্দি ব্যুরো: প্রায় ১৩ বছরের বিবাহিত জীবন। অবশেষে ভেঙে গেল সম্পর্ক। মঙ্গলবার দিল্লির এক আদালত গায়ক-র্যাপার হানি সিং এবং তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে। প্রধান বিচারক পারিবারিক আদালত পরমজিৎ সিং প্রায় আড়াই বছরের দীর্ঘ মামলার অবসান ঘটিয়ে এই বিষয়ে দায়ের করা দ্বিতীয় প্রস্তাবের অনুমতি দেন।
আরও পড়ুন: সেমিফাইনালে কোন দল হবে ভারতের প্রতিপক্ষ? জানুন বিস্তারিত
হানি সিংয়ের স্ত্রী গায়কের বিরুদ্ধে করা গার্হস্থ্য হিংসার সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন। এদিন আদালতে হানি বলেন, ‘তাঁর স্ত্রীয়ের সঙ্গে কোনওভাবে থাকা সম্ভব নয়। এই সম্পর্কের ইতি এখানেই।’ ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং।

তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই। মিউচুয়াল ডিভোর্স হয়েছে হানি সিং এবং শালিনী তলোয়ারের। দুই তরফ থেকেই সমস্ত লেনদেন বোঝাপড়া চুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কেউ যদি ডিভোর্স করে তাহলে তাঁকে ৬ থেকে ১৮ মাস অপেক্ষা করতে হবে ডিভোর্স পেতে। তেমনটাই ঘটেছে হানি-শালিনীর ক্ষেত্রেও।
অবশেষে পাকাপাকি ভাবে ডিভোর্স নিলেন হানি এবং শালিনী

২০১১ সালে বিয়ে করেছিলেন হানি এবং শালিনী। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন ১৩বি আইনে ডিভোর্সের আর্জি জানিয়েছিলেন হানি এবং শালিনী দু’জনেই। ছ’মাস অপেক্ষা করা হয়। হানি সিংয়ের আইনজীবী ঈশান মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিভোর্স হয়েছে হানির। শালিনীর আইনজীবী বিবেক সিংও সেই একই কথা জানিয়েছেন।










