বিশ্বজিৎ দাস, নজরবন্দিঃ প্রয়াত পর্দার প্রথম ফেলুদা। স্থগিত ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার মুক্তি। গতকাল, রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর প্রয়াণে চোখের জলে ভাসল আপামর বাঙালি। সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুর কয়েক দিন আগেও একের পর এক ভালো খবর শুনিয়েছিলেন চিকিত্সারত ডাক্তার অরিন্দর কর। জানিয়েছিলেন অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। ভালো আছেন তিনি।
আরও পড়ুনঃ বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে কি দুজন, শপথগ্রহনের আগে জল্পনা তুঙ্গে
কিন্তু তবুও ধরে রাখা গেলনা তাঁকে। পৃথিবীর মায়া কাটিয়ে কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় পাড়ি দিয়েছেন তিন ভুবনের পারে। ভেঙে পড়েছে চলচ্চিত্র জগত। এক যুগের অবসান। হঠাৎ করেই বাংলার মানুষকে কাঁদিয়ে দিয়ে যাওয়ার ফেলুদাকে শ্রদ্ধা জানাতেই স্থগিত ফেলুদা ফেরতের ট্রেলার মুক্তি। ১৬ নভেম্বর, আড্ডা টাইমের তরফ থেকে এই দিন ফেলুদা ফেরতের ট্রেলার মুক্তির দিন ছিল স্থির।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন। নতুন ফেলুদাকে দেখার অপেক্ষায় দিন গুণছিলেন সকলেই। এমন সময়েই বাঙালির আইকন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা চরিত্রের প্রথম এবং কার্যত ঐতিহাসিক মুখ সৌমিত্র বাবু গেলেন শূণ্য করে, তাঁকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।
প্রয়াত পর্দার প্রথম ফেলুদা। স্থগিত ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার মুক্তি। এদিন প্রেস বিবৃতি দিয়ে সকলের সামনে এই খবর আনল আড্ডা টাইমস। জানানো হল, “কটা দিনের বিরতি নিয়ে তারপরই মুক্তি পাবে এই ছবির ট্রেলার। নতুন দিন স্থির করা হয়েছে ২১ নভেম্বর। তাই আজ প্রকাশ্যে আসছে না ট্রেলার।”



