জীবন যুদ্ধে জোর ফাইট দিচ্ছেন ‘ফেলুদা’, সুস্থ হচ্ছেন ধীরে ধীরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জীবন যুদ্ধে জোর ফাইট দিচ্ছেন ‘ফেলুদা’, জ্বর নেই। রাতে ঘুম হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও এখন স্বাভাবিক। নিয়ন্ত্রণে সোডিয়াম-পটাশিয়াম মাত্রা। সব মিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত ৯ দিন ধরে তিনি দক্ষিণ কলকাতার বেল্ভিউ  হাসপাতালে ভর্তি রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

আর পড়ুনঃ এবার করোনা আক্রান্ত গায়ক কুমার শানু !

 গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি  শুরু হয়। একসময় মনে হয়েছিল সব কিছুই হাতের বাইরে চলে যাচ্ছিল সেই অবস্থা কাটিয়ে গত  বুধবার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিত্‍সকের কথায়  ‘সৌমিত্র ভাল আছেন। চিকিত্‍সায় ভাল সাড়া দিচ্ছেন। 

অন্যদের কথাবার্তা শুনছেন। বুঝতে পারছেন। তিনি কথা বলারও চেষ্টা করছেন। শরীরিক জটিলতার কারণে নতুন করে কোনও সমস্যা হয়নি। মনে করা হচ্ছে আগামী দু’তিন দিনে শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হবে।’ এছারাও মিউজিক থেরাপি করা হচ্ছে তাঁর। শুনছেন রবীন্দ্র সঙ্গীত। নিজের ছবির গানও শুনছেন সৌমিত্র। অনেকটাই সুস্থ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন তিনি আগেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ চলছে অভিনেতার। ১৯ জন চিকিত্‍সকের একটি দল তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছে। ধীরে ধীরে ওষুধ প্রয়োগ করে তাঁকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন চিকিত্‍সকরা। সঙ্গে আছে বাংলা সহ গোটা পৃথিবীর তাঁর ফ্যানদের প্রাথনা। সব মিলিয়ে জীবন যুদ্ধে জোর ফাইট দিচ্ছেন ফেলুদা।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত