নজরবন্দি ব্যুরো: এবার করোনা আক্রান্ত গায়ক কুমার শানু ! করোনা আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। প্রায় কয়েক মাস আমরা ছিলাম গৃহবন্দী। করোনার প্রকোপ ক্ষান্ত হচ্ছে না কোনোভাবেই। করোনা পজিটিভ হয়েছেন একের পর এক সেলিব্রিটি। কখনো গায়করা তো আবার কখনো অভিনেতা অভিনেত্রীরা।
আরও পড়ুনঃ বদল ঘটছে আধার কার্ডের, জেনে নিন কি কি নতুন সুবিধা আসছে।


সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা মুক্তির পরের দিনই করোনা আক্রান্ত বাংলার গায়ক কুমার শানু। কুমার শানুর করোনা আক্রান্ত হন একথা জানিয়েছেন তার টিম বৃহস্পতিবার ফেসবুক পেজে। তবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি পরিবারের তরফ থেকে।
সূত্রের খবর, গায়ক কুমার শানু বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করা হয় তার। তারপরই তার রিপোর্ট পজিটিভ আসে।তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নাকি ভর্তি রয়েছে হাসপাতালে সে বিষয়ে এখনও স্পষ্ট নয়।
গায়ক কুমার শানুর ফেসবুক পেজে লেখা হয়েছে, “দুর্ভাগ্যজনক খবর। সকলের প্রিয় শানুদা করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্য এর জন্য সকলে প্রার্থনা করুন।” তবে এই বিষয়ে কিছু জানানো হয়নি গায়কের পরিবারের তরফ থেকে।


এবার করোনা আক্রান্ত গায়ক কুমার শানু ! গায়ক কুমার শানুর অনুরাগীরা চিন্তিত এই বিষয়ে। তার অনুগামীরা প্রার্থনা করছেন তিনি খুব দ্রুত করোনা মুক্ত হবেন বলেই।







