নজরবন্দি ব্যুরো: বিজেপির সাথে বাবার আদর্শ মেলেনা। দিনভর রাজনীতির শেষে মুখ খুললেন সুভাষ কন্যা। বর্তমানে জার্মানিতে থাকেন সুভাষচন্দ্র বসুর প্রবীণ কন্যা অনিতা বসু।ভোট-বাজারে তাঁর পিতার ঐতিহ্য বহন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের হুড়োহুড়ি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল কন্যা অনিতা।
আরও পড়ুনঃ ৪ বছরে ৩০ হাজারেরও বেশী মিথ্যে বলে নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করলেন ট্রাম্প।


সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বলেছেন ‘‘বেশ তো, আমার বাবার নাম বা আদর্শ বহন করে সব দলের ভাল কাজের প্রতিযোগিতা হোক না!’’ তার এই বক্তব্য বলার সময়ও কলকাতায় নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে দেখা হয়নি নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অনিতা বলছিলেন, ‘‘ভোটের বছরে, সব দলই আমার বাবার নামে কর্মসূচি পালন তো করতেই পারে!’’ ভারতের সমকালীন রাজনীতির আবহে সুভাষচন্দ্রের ছায়া পড়া অস্বাভাবিক বলে দেখছেন না সুভাষ কন্যা অনিতা। তিনি বলছেন, ‘‘আমার বাবা সব ধর্মের মানুষ, সব ভারতীয়কে সঙ্গে নিয়ে দেশপ্রেমের আদর্শ মেলে ধরেছিলেন। বিজেপি-র মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার আদর্শের ঘাটতি আমার বাবার আদর্শের সঙ্গে মেলে না।’’ সুভাষ কন্যা অনিতার অভিমত ;শুধু ভারত নয়, বাংলার সংস্কৃতির মূল সুরও হিন্দু-মুসলিম সমন্বয়ের উপরে দাঁড়িয়ে।
বিজেপির সাথে বাবার আদর্শ মেলেনা। দিনভর রাজনীতির শেষে মুখ খুললেন সুভাষ কন্যা। তাঁর কথায়, ‘‘আমার জেঠামশাই দুই বাংলার বিভাজনের বিরুদ্ধে ছিলেন। শিল্প, সঙ্গীতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মিল চোখে পড়ার মতো। এই মিলটাই বাংলার সংস্কৃতি। সুভাষচন্দ্রের নামে কোনও অবস্থায় সাম্প্রদায়িক সংঘর্ষ চলতে পারে না”









