নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের আলোচনার জন্য বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে প্রথম সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম ঘোষণা করা হলেও, পরে সেই প্রস্তাব থেকে সরে দাঁড়ান এনসিপি প্রধান। পরে বিকল্প হিসাবে দুই জনের নাম বিরোধী শিবিরে রাখা হয়েছিল। প্রথম হল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং অপরজন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। বিরোধীদের প্রস্তাব ফেরালেন ফারুক আবদুল্লাহ।
আরও পড়ুনঃ TET: প্রাথমিকে নজিরবিহীন দুর্নীতি, চাকরি হারাতে চলেছেন সাড়ে ১৭ হাজার কর্মরত শিক্ষক!
তিনি জানিয়েছেন, বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমার নাম পস্তাবগে আনা হয়েছিল। কিন্তু আমি সেই প্রস্তাব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার মনে হয়, জম্মু-কাশ্মীর এই মুহুর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে পাশে থাকাটা ভীষণ জরুরী।

তিনি আরও বলেন, আমার সক্রিয় রাজনীতিতে অনেক কিছু বাকি রয়েছে। জম্মু-কাশ্মীরের জন্য এখনও অনেক কিছু করতে চাই। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মমতাদিকে যে উনি আমার নাম প্রস্তাব করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্যান্য নেতাদের, যারা আমাকে সমর্থন করেছেন।
I withdraw my name from consideration as a possible joint opposition candidate for the President of India. I believe that Jammu & Kashmir is passing through a critical juncture & my efforts are required to help navigate these uncertain times: NC chief Farooq Abdullah
(File pic) pic.twitter.com/yPyJNqmi1P
— ANI (@ANI) June 18, 2022
উল্লেখ্য, ২৪ এর নির্বাচনের আগে রাষ্ট্রপতি নির্বাচন বিরোধীদের কাছে একজোট হওয়ার জন্য লিটমাস টেস্ট। অতি সহজে শাসক শিবিরকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে জয়লাভ করতে দিতে নারাজ বিরোধী শিবির। তাই বিরোধীদের পক্ষ থেকে এবার একজন প্রার্থীকে মনোনীত করার পরিকল্পনা করা হয়েছে। সেকারণেই দিল্লিতে বৈঠক ডাকা হয়েছিল।

সেদিনের বৈঠকে উপস্থিত ছিল ১৭ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানোর পরেও উপস্থিত হয়নি আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় কংগ্রেস, শিরোমণি আকালি দল এবং বিজু জনতা দল। সেদিনের বৈঠকে কোনও চুড়ান্ত নাম ঘোষণা না করা হলেও প্রথমে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়েছিল। সমস্ত দলের সম্মতি থাকলেও রাজি ছিলেন না শরদ পাওয়ার। তাই বিকল্প হিসাবে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং অপরজন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীদের নাম আনা হয়েছিল। এবার সরে দাঁড়ালেন ফারুক আবদুল্লাহ। তবে বিরোধীদের হয়ে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন গান্ধী পরিবারের সদস্য? প্রশ্ন রাজনৈতিক মহলে।
বিরোধীদের প্রস্তাব ফেরালেন ফারুক আবদুল্লাহ, থাকতে চান সক্রিয় রাজনীতিতে

আগামী ২১ জুন বিরোধী শিবিরের তরফে আরও একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে চুড়ান্ত নাম ঘোষণা করা হবে। সমস্ত দলের আলোচনা ভিত্তিতে কাকে প্রার্থী করে বিরোধীরা? সেটাই এখন দেখার।



