জট কাটানোর আশায় আজ ফের বৈঠকে বসতে চলেছে কৃষক-কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : জট কাটানোর আশায় আজ ফের বৈঠকে বসতে চলেছে কৃষক-কেন্দ্র। আঁচ, ক্রমশই বাড়ছে কৃষক আন্দলনের। কেন্দ্রের উপরেই বাড়ছে ছাপ। কৃষকদের অনড় মনোভাব, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ- এই সমস্ত কিছুর সমাধান পেতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের সাথে আজ ফের পঞ্চম দফার আলোচনার টেবিলে বসতে চলেছেন। সূত্রের খবর, এদিন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর সমাধান সূত্র বের করার চেষ্টা চালাবেন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে। এখন সবমহলের করা নজর, কতটা ফলপ্রসূ হয় পঞ্চম বৈঠক। এই বৈঠকটি হবে দিল্লির বিজ্ঞান ভবনে দুপুর ২ টোয়।

আরও পড়ুনঃ ‘নো হেলমেট নো পেট্রোল’, নির্দেশিকা কলকাতা ট্রাফিক পুলিশের।

সমাধান সূত্র বেরোয়নি, চলতি সপ্তহাহের কয়েকদফা বৈঠক এর পরেও। একটাই দাবি কৃষকদের,নতুন তিনটি কৃষি আইন করে নিতে হবে প্রত্যাহার।কারন, এই বিল তাঁদের কাছে কৃষি বিরোধী। বিশেষত তাঁদের একেবারেই না পসন্দ নূন্যতম সহায়ক মূল্য তুলে নেওয়ার বিষয়টি। আগের বৈঠকে অবশ্য এই চাপে পড়ে সরকার আশ্বাস দিয়েছিল MSP নিয়ে। MSP তে হাত দেওয়া হবে না বলেই আশ্বাস ছিল, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এর।

ভারত বন্ধের কর্মসূচি পালন করবে আন্দোলনরত কৃষক সংগঠন গুলি ৮ তারিখ। স্তব্ধ করে দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্ত। পাশাপাশি, আজ রয়েছে প্রতিবাদ স্থলে কৃষক দের প্রধানমন্ত্রীর কূশ পুতুল পোড়ানোর কর্মসূচিও।

জট কাটানোর আশায় আজ ফের বৈঠকে বসতে চলেছে কৃষক-কেন্দ্র। অন্যান্য রাজনৈতিক দলও ৮ তারিক তাঁদের ডাকা বন্ধ কে সমর্থন  জানিয়ে হাত বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সমাধান এর আশা নিয়ে কেন্দ্র তাঁদের সাথে আজ দুপুর ২টোয় দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন