নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ বারো বছর। অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছেন তারা সিংহ। ‘গদর ২’ এর মাধ্যমে আত্মপ্রকাশ হতে চলেছে তার। আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গদর ২’। ছবিটিতে তারার সাথে দেখা যাবে শাকিনা। তাই এই মুহূর্তের তাদের শুধু মূল উদ্দেশ্য ছবির প্রচার করা। সেই কাজে কোন খামতি রাখছেন না তারা।
আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছরের বৈবাহিক সম্পর্কে চিড়, ঘর ভাঙছে ‘দ্য ব্ল্যাক সোয়ান’ এর
সম্প্রতি সেই প্রচারের কাজেই তারা গিয়েছিলেন গাজিয়াবাজে। সেখানে খুব স্বাভাবিক ভাবেই তাদের অনুরাগীদের ভিড় উপছে পড়েছিল। সেই ভিড় সামাল দেওয়া রীতিমত দায় হয়ে পড়েছিল। ফলে ভিড় এড়ানোর জন্য খুব কম সময়ের মধ্যেই অনুষ্ঠান থামিয়ে দেওয়া হয়। কিন্তু তারই মাঝে ঘটে যায় এক অদ্ভুদ ঘটনা।
সেই অনুষ্ঠানের মাঝেই ফোন চুরি হয়ে যায় বেশ কিছু অনুরাগীর। সেই অনুষ্ঠানে এসে হাজির হয়েছিল প্রায় ২০ হাজারেরও বেশী মানুষ। শুধু তাই নয় সেখানে নিরাপত্তার ব্যবস্থাও বেশ জোরাল করা হয়। তবু এত নিরাপত্তার মধ্যেও শেষ রক্ষা হয়নি। অনুষ্ঠানের ফাকেই চুরি যায় ১৬টি ফোন।
সানি দেওলকে দেখতে এসেই বিপত্তি, অনুষ্ঠানের ফাকেই চুরি যায় ১৬টি ফোন
তবে এখনও অবধি তাদের ফোন খুজে পাওয়া যায়নি। পুলিশ এও জানাচ্ছে ফোন ছাড়াও বেশ কিছু দামী জিনিসও চুরি হয়ে গিয়েছিল অনুষ্ঠান থেকে। তবে প্রমোশনের মত দর্শকদের এত উত্তেজনা কি বক্স অফিসেও দেখা যাবে? এখন পুরোটাই সময়ের অপেক্ষা। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।



