Arijit Singh: অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, এখন কি করছেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড হোক বা টলিউড, তাঁর গান ছাড়া যেকোনও সিনেমাই যেন অসম্পূর্ণ। তবে একটা সময় ছিল রিয়্যালিটি শো থেকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল। সেরার শিরোপা উঠেছিল ওই শোয়ের প্রতিযোগী কাজী তৌকিরের মাথায়। তবে আজ তিনি কোথায়? কি করছেন?

আরও পড়ুন: Accident: ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, মা উড়ালপুলে বড় দুর্ঘটনার কবলে সোহিনী-সপ্তর্ষি

অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?
অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?

২০০৫ সালের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকূল’-এ অংশ নিয়েছিলেন তিনি। বিচারকদের সিদ্ধান্তে মাঝ পথেই বাদ পড়েন অরিজিৎ। এই শো জিতেছিলেন কাজী তৌকির। কিন্তু আজ দেশ এমনকি দেশের বাইরেও নিজের গানের মাধ্যমে সুখ্যাতি অর্জন করেছেন অরিজিৎ। অন্যদিকে, কাজী তৌকিরকে হয়তো অনেকে চেনেনই না। জনপ্রিয় একটি রিয়্যালিটি শো জিতেও দর্শকদের মনে জায়গা করতে পারলেন না?

অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?
অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?

অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?

‘ফেম গুরুকূল’ জেতার পর কয়েকটি গান বেরিয়েছিল তৌকিরের। এরপর খুব একটা দেখা যায়নি তাঁকে। ২০১৫ সালে সইফ আলি খান-ক্যাটরিনা কইফের ‘ফ্যান্টম’ সিনেমার জনপ্রিয় গান ‘আফগান জালেবি’তে তাঁকে দেখা যায়। এরপর আবার ‘উধাও’ তৌকির।

অরিজিৎকে হারিয়ে সেরা হয়েছিলেন কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজী তৌকির জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ করছেন তিনি। যদিও সেনিয়ে আপাতত মুখ খোলেননি তৌকির। গানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেখানেও সুবিধা করতে পারেননি। একসময়ের প্রতিদ্বন্দ্বি অরিজিতের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও জানান তৌকির। অরিজিতের গান শোনেন এবং তাঁর সাফল্যে বেশ খুশি তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত