নজরবন্দি ব্যুরোঃ ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার রেকর্ড পতন অব্যাহত। এবার মার্কিন ডলারের দাম পেরিয়ে গেল ৮৩ রুপি। বুধবার বাজার খোলার পর ডলারের তুলনায় ৬১ পয়সা পড়ে যায় ডলারের দাম। এদিন বাজার খোলার সময় ৮২ রুপি ৩২ পয়সা ছিল ডলারের দাম।
আরও পড়ুনঃ কালীপুজোর দিনও মধ্য রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো, জেনে নিন সময়


পরে সেটা ৮৩ রুপি ১ পয়সা পর্যন্ত পৌঁছে যায়। এই প্রথমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ৮৩ রুপি পেরোল। সকালে বাজার খোলার পরই একধাক্কায় প্রায় ৩৫০ পয়েন্ট নেমে যায় সেনসেক্সের সূচক। নিফটির পতন ঘটে ৯০ পয়েন্ট।

এর অনেকটাই অবশ্য মার্কিন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।সম্ভবত সেকারণেই,



ফের টাকার দামে পতন, কী বললেন অর্থমন্ত্রী
ডলারের তুলনায় টাকার দামের এই রেকর্ড পতন নিয়ে তেমন ভাবিত নন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । দিন কয়েক আগে আমেরিকায় দাঁড়িয়েই তিনি বলেন,“টাকার দামে পতন হচ্ছে না। মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থাতেই রয়েছে।”








