ফের শহরে ভুয়ো উচ্চপদস্থ পুলিশকর্তা, অভিযুক্ত প্রাক্তন সিভিক পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের শহরে ভুয়ো উচ্চপদস্থ পুলিশকর্তা, লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠলো প্রাক্তন সিভিক পুলিশের উপর। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম সুমন ভৌমিক। ৪৮ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠলো তাঁর নামে।

আরও পড়ুনঃ কেন্দ্র আড়ি পাতছে! মমতার নিদানে একসঙ্গে ৫ স্মার্ট ফোন ত্যাগ জ্যোতিপ্রিয়র

জানা গিয়েছে, তিনি বিধাননগর কমিশনারেটের সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। পরবর্তী কালে এই কাজ চলে যাওয়ার পর নিজেকে কমিশনারেটের টেন্ডার বিভাগের এসআই সাজিয়ে লোক ঠকানোর ব্যবসা শুরু করেছেন তিনি।

ফের শহরে ভুয়ো উচ্চপদস্থ পুলিশকর্তা, লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের নামে।

ফের শহরে ভুয়ো উচ্চপদস্থ পুলিশকর্তা, এই অভিযুক্তর কাছ থেকে পাওয়া গেছে দুটি ল্যাপটপ, মোবাইল, ব্যাঙ্ক-এর লেনদেনের কাগজ পত্রও পাওয়া যায়। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ভুয়ো আইএএস অফিসার, আইপিএস অফিসারের পর এবার ভুয়ো উচ্চপদস্থ পুলিশকর্তার সেজে লোক ঠকানো ব্যবসা চালানো হয় শহর কলকাতায়। একের পর এক এই প্রতারকদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ। গতকালই ভুয়ো আইপিএস পরিচয় দেওয়া রাজর্ষি ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে লালবাজার পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন