নজরবন্দি ব্যুরোঃ বছর পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি স্বাস্থ্য দফতরে। ২০১৯ সালে স্বাস্থ্য দফতরের নিয়োগ বিভাগ থেকে ফেসিলিটি ম্যানেজারের পোষ্টের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জানানো হয়েছিল সরাসরি নিয়োগ হবে ৮১৯ শূন্য পদে। সেই মতো ২০২০ সালে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল ১৬০০০ প্রার্থীদের।
আরও পড়ুনঃ দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে, মমতার সফরসঙ্গী হচ্ছেন মুকুল
তবে বছর পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি ফেসিলিটি ম্যানেজারের পদে। নিয়ম মতোই স্নাতক ও উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় এবং এই মেরিট লিস্টের ভিত্তিতে তিনটি ফেইজে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছিল, এবং গত বছর পুজোর আগেই সম্পন্ন হয় সমগ্র প্রক্রিয়া।
জানানো হয়েছিল এর পর ইন্টারভিউ বা পরীক্ষা নেওয়া হবে, এবং তার পরেই হবে নিয়োগ। তবে গত বছরের পুজো পেরিয়ে এই বছর চলে এলেও সেই পদের নিয়োগ নিয়ে দেখা যায়নি কোন তৎপরতা। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকেও নিয়োগ সম্পর্কে কোন সূরাহা হয়নি বা ইঙ্গিত পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ডকুমেন্ট ভেরিফেকেশন করা ওই ১৬০০০ প্রার্থী সুরাহা খুঁজতে খোলা চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে।
বছর পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি ফেসিলিটি ম্যানেজারের পদে।
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সম্মানীয় ভাবে বহাল থাকার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নিজেদের আবেদনের কথা তুলে ধরেছেন তাঁরা। তাঁদের অভিযোগ এর পরে ডাক্তার বা নার্সের নিয়গের বিজ্ঞপ্তি বেরিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। অথচ এতোদিনেও কোন হেলদোল নেই তাঁদের বিষয়ে। একই সঙ্গে এই করোনা কালে কোভিড যোদ্ধা হিসেবে মানুষের জন্য, রাজ্যের জন্য কজ করতে চান বলেও চিঠিতে জানিয়েছেন তাঁরা।



