জিতেন্দ্র তিওয়ারিকে বিঁধে ফেসবুক পোস্ট ব্লক সভাপতির! প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : পাণ্ডবেশ্বরের বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। আর এইদিন নাম না করেই একাধিকবার তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে একে অপরকে। এবার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করতে সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করলেন ব্লক সভাপতি। যদিও এবিষয়ে মুখ খোলেননি কেউই। আর এতেই আবারও স্পষ্ট হল তৃণমূলের অন্তঃকলহ।

আরও পড়ুন: প্রবল তুষারপাতের জেরে বিধ্বস্ত উপত্যকাবাসী, বরফ চাপা পড়ে মৃত কমপক্ষে ২

তৃণমূলের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির দূরত্ব বাড়তেই রাতারাতি বিধায়কের কার্যালয় দখলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিছিল করতে দেখা গিয়েছিল ব্লক সভাপতি নরেন্দ্র চক্রবর্তীকে। আর এরপরেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছিলেন তিনি। ওই মিছিল থেকেই এলাকায় ঢুকলে জিতেন্দ্র তিওয়ারির পা ভেঙ্গে দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। এরপর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “আমি চুপ করে আছি বলে আমাকে দুর্বল ভাববেন না।”

অনেকেই অনুমান পান্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্দেশ্যেই এই হুঁশিয়ারি। সেই ঘটনার পর এবার ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র চক্রবর্তী। এদিন তিনি নিজের পোস্টে লিখলেন, “সত্যিই চুপ করে থাকার জন্যে ভয় পাচ্ছি। ঝেড়ে কাশো তো বাবা। যেতে তো পারি কিন্তু কবে যাবে।”

জিতেন্দ্র তিওয়ারিকে বিঁধে ফেসবুক পোস্ট ব্লক সভাপতির, রাজনৈতিক মহলের দাবি, নতুন করে বিধায়কের দলত্যাগের জল্পনা উসকে দিতেই এই পোস্ট। যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি জিতেন্দ্র এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী, কেউই। তৃণমূলের পান্ডবেশ্বর ব্লক সভাপতি স্পষ্টভাষায় এই বিষয়ে বলতে অস্বীকার করেন। মুখে কুলুপ তৃণমূল নেতারাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন