নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শুক্রবার রাজাহাটের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, তিনি নিজেই অনেক সিপিএম নেতাকে চাকরি দিয়েছেন। ভাইরাল হয়েছে তাঁর এই মন্তব্যের ভিডিয়ো।
আরও পড়ুন: DA ইস্যুতে দলের অন্দরেই বাড়ছে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে অতীত স্মরণ করালেন তৃণমূল নেতা
যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন। শুক্রবার রাজারহাটের নবাবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি-দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ করেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক। তবে এই মন্তব্য নিয়ে সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়।

২০১৬-র বিধানসভা ভোটের আগের বছর, তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬-র বিধান্সভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন। এখন সেই তাপস চট্টোপাধ্যায়ের গলাতেই বাম-জমানায় চাকরি- দুর্নীতির অভিযোগ। ঠিক কী বলেছেন তাপস বাবু?

তিনি বলেন, ‘যখন সিপিএম করতাম, তখন দলের কত নেতাদের চাকরি দিয়েছি তার ঠিক নেই। অথচ মমতা বন্দ্যোাধ্যায় চাকরি দিলেই অন্যায়।’ শুধু তিনি নয় এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
‘সিপিএম এ থাকার সময় কত নেতাকে চাকরি দিয়েছি’, দুর্নীতি ইস্যুতে পুরনো দলকে বিঁধে বিস্ফোরক তাপস
এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবাকেও কাঠগড়ায় তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। উদয়নও বাম শিবির থেকে দল বদলে তৃণমূলে গিয়েছিলেন। সব মিলিয়ে তাপস চট্টোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি।



