Madan Mitra: কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে পড়েছে, ফের বিস্ফোরক মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দলের বিরুদ্ধেই বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে, নোংরামি করে দলকে ময়লা করার চেষ্টা করছে বলে আক্ষেপ তৃণমূল নেতার।কামারহাটির বিধায়কের আরজি,’দলটাকে বাঁচান। দল বাঁচলে তবেই আমরা বাঁচব। রাতের অন্ধকারে দলেরই একাংশ দলকে ছোবল মারছে’।

আরও পড়ুন: ‘বোন’ সম্বোধন করে অশালীন মন্তব্য, রুদ্রনীলের নামে FIR তৃণমূলের ‘উঠতি’ নেত্রী রাজন্যার

স্বাভাবিকভাবেই তৃণমূলের পুরনো সৈনিকের এহেন বিস্ফোরক মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। তিনি আরও বলেন, ‘তৃণমূল ভালো লাগবে না করবেন না আমাদের দলেরই একাংশ যেভাবে সিপিএম বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে তাদের আমার ঘৃণা করি।

কোনও নেতা মন্ত্রী সাংসদ এল কী এল না এটা বিষয় না। কর্মীরাই সম্পদ। মনে রাখবেন ক্রাইসিস আসলে নেতা মন্ত্রী ছাদের ওপর উঠে যায়’।সোশাল মিডিয়ায় মদন মিত্রের এই কথা ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে পড়েছে, ফের বিস্ফোরক মদন মিত্র

কেন মদন মিত্র এই কথা বললেন সে প্রহ্ন উঠতে থাকে। তা হলে কী তিনি আঁচ পেয়ে গিয়েছেন তিনি ২০২৬ সালের নির্বাচনে দলের টিকিট পাচ্ছেন না? নাকি তিনি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন? সব মিলিয়ে মদনকে নিয়ে চিন্তিত দলের এক অংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত