আরজি করে হামলার ঘটনায় বিস্ফোরক মৃত চিকিৎসকের মা, কী বললেন তিনি?

আমাদের ঘরের মেয়েটা যাতে বিচার পায় তার জন্য় আমাদের সহযোগিতা করুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই অনুযায়ী দিল্লি থেকে ২৫ জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় এসেছে। ধৃত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। আর বৃহস্পতিবার গোয়েন্দারা সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় তোলপাড় গোটা রাজ্য। এই মুহূর্তে তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। মঙ্গলবার থেকেই আরজি কর মামলার তদন্তে অলআউট অ্যাকশনে নেমেছে এজেন্সি। বুধবার নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা। সঙ্গে তলব করা হল তিনজনকে।

যাদের মধ্যে একজন হলেন বক্ষ বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরী। এদিকে বুধবার রাতে আচমকাই আরজিকর হাসপাতাল চত্বরে ভাঙচুর হয়েছিল। সেই ভাঙচুর প্রসঙ্গেও মুখ খুলেছেন মৃতের মা। তিনি জানিয়েছেন, প্রমাণ লোপাটের জন্য এই ভাঙচুর করা হয়েছে।

তিনি সাফ জানিয়েছেন প্রমাণ লোপাটের জন্য এসব করা হয়েছিল। আমাদের ঘরের মেয়েটা যাতে বিচার পায় তার জন্য় আমাদের সহযোগিতা করুন। বৃহস্পতিবার সিবিআইয়ের একটি টিম তাঁদের বাড়িতে যান। তাঁরা গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। মৃতের পরিবারের তরফে তাঁদের কিছু তথ্য দেওয়া হয়েছে। নানা বিষয় নিয়ে তাঁরা প্রশ্ন করেছেন। প্রয়োজনীয় সব সহযোগিতা করেছে মৃত চিকিৎসকের পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত