গ্রেনেড হামলার ছক কষেন খালেদা ও তাঁর পুত্র, বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামি লিগের উদ্যোগে সন্ত্রাসবাদ বিরোধী জনসভার সময় বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে তাঁকে খুন করারা চেষ্টা করা হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ হাসিনা। তিনি এক ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাক্তে গিয়ে এই দাবী করেন হাসিনা।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৫৫টি মৃত্যু। রাজ্যে রেকর্ড টেস্টের দিনে রেকর্ড ভাঙা সংক্রমণ। #Exclusive

তিনি বলেন “‘বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে খুন করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমান। সিলেটের ব্রিটিশ হাই কমিশনে হওয়া বোমা হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হওয়া ৫০০টি বেশি নাশকতার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওখানে জনসভার আয়োজন করা হয়েছিল।

সেই সুযোগে ওখানে গ্রেনেড হামলার ছক কষেন খালেদা ও তাঁর পুত্র তারেক। আমিই ওদের প্রধান লক্ষ্য ছিলাম। তাই ওই হামলা চালানোর আগে খালেদা জিয়া বলেছিলেন, আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না আওয়ামি লিগ”। তিনি আরও অভিযোগ করেন “ওই গ্রেনেড হামলার পর বিএনপি ও জামাতের জোট সরকার ভেবেছিল আমি মারা গেছি। কিন্তু, পরে যখন ওরা আমার বেঁচে থাকার কথা জানতে পারে তখন জঙ্গিদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করে।

এমনকী ওই ঘটনায় জখম মানুষদের উদ্ধার না করে পুলিশ তাঁদের উপর গুলি চালাচ্ছিল। হাসপাতালে চিকিৎস করছিল না শাসক জোটের সমর্থকরা। আসলে বিএনপি ও জামাত কোনওদিন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে মানতে চায়নি। মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল। ওদের কাছে ক্ষমতা মানে হল দুর্নীতি করে টাকা রোজগারের একটা হাতিয়ার”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর