বাংলাদেশের হিংসা নিয়ে মন্তব্য করায় ফেসবুক থেকে ‘নির্বাসিত’ তসলিমা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের হিংসা নিয়ে মন্তব্য করায় ফেসবুক থেকে ‘নির্বাসিত’ তসলিমা নাসরিন । টুইটারে এই কথা নিজেই জানালেন বিতর্কিত লেখিকা। সাত দিনের জন্য তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তসলিমা।

আরও পড়ুনঃ সব বাজি নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায় কে খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রথমে একটি টুইটে তসলিমা লেখেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবার সাত দিনের জন্য নিষিদ্ধ করল।’ এর পরে লেখিকা আরও লেখেন, ‘আমার মতো যাঁরা মানবাধিকার নিয়ে সরব হন, তাঁদের অ্যাকাউন্ট কেন সুরক্ষিত রাখে না ফেসবুক? আজ জেহাদিদের জন্যই ২৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছি আমি।

আমার মতো মানুষদের কিছু বলার থাকলে ফেসবুকেই সেই মতপ্রকাশ করি আমরা। যদি এই জায়গাটাও নষ্ট হয়ে যায়, তা হলে আর কিছুই বলার নেই।’ তিনি আরও বলেন, ‘‘জেহাদ, জেহাদি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু লিখলেই আমার মতো এক জন মানবাধিকারকর্মীকে নিষিদ্ধ করছে ফেসবুক।’’

বাংলাদেশের হিংসা নিয়ে মন্তব্য করায় ফেসবুক থেকে ‘নির্বাসিত’ তসলিমা 

ইসলামপন্থীরা নিশ্চুপ ছিলেন, তাঁরা ইকবালের বিরুদ্ধে কিছুই বলেননি। এ নিয়ে কথা বলায় ফেসবুক আমাকে নিষিদ্ধ করে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর