চরম সতর্কতা জারি বাংলার ১৮ জেলায়, উত্তরবঙ্গে এখুনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ

একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বন্যা পরিস্থিতি, খোলা হয়েছে কন্ট্রোল রুম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এ বছর বর্ষার এমন ভয়াল রূপ দেখেনি দক্ষিণ বঙ্গবাসী। অগাস্টের শুরুতেই তাণ্ডব দেখাল প্রকৃতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। আর এই ত্রিফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় প্রবল দুর্যোগের সতর্কতা জারি হয়েছে। একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস। লাল সতর্কতা জারি করে এখুনি পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে উত্তরবঙ্গের জন্যে।

মূলত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আজ সারাদিন ধরে চলেছে অঝোরে বৃষ্টি। সেই বৃষ্টির জেরে মহানগরে নানা জায়গায় জমেছে জল। আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবার বাংলার ওপর দিয়েই গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখাও গিয়েছে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। জমা জলে বিপজ্জনক পরিস্থিতি তৈরী হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তার উপর ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ইতিমধ্যেই যাবতীয় সরকারী কর্মচারীর ছুটি বাতিল করেছে নবান্ন। দফায় দফায় বৈঠক হচ্ছে জেলাস্তরে, বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দয়েছে রাজ্যের তিনটি জেলায়।

আইএমডি সূত্রে খবর, সতর্কবার্তার আওতায় থাকছে বাংলার মোট ১৮ জেলা। এর মধ্যে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলা গুলোর জন্যে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের আশঙ্কা থাকছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর