ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে তিন ম্যাচের টি-২০ সিরিজ, ভারতীয় দল থেকে বাদ রাহুল ও অক্ষর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ আজ আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের শেষ ম্যাচ চলছে। এরই মধ্যে টি-২০ সিরিজের দল ঘোষণা করা হল। চোটের জন্য টি-২০ সিরিজে নেই কে এল রাহুল ও অক্ষর পটেল। তাঁদের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।

আরও পড়ুনঃ দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে শাসকদল, শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা

রোহিত শর্মার নেতৃত্বে ইডেনে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এদিন ভারতীয় বোর্ডের তরফে নিশ্চিত করে জানানো হল, বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে রাহুলের। সেই কারণে তাঁকে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে।

এদিকে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল। তিনিও রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন। তার জন্যই তাঁকে বাদ দিয়েই দল বাছাই করেছেন নির্বাচকরা। রাহুল ও অক্ষর টি-২০ সিরিজ খেলার বদলে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানে তাঁদের চোট পরীক্ষা করা হবে এবং রিহ্যাব চলবে।

ভারতীয় দল থেকে বাদ রাহুল ও অক্ষর
ভারতীয় দল থেকে বাদ রাহুল ও অক্ষর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে তিন ম্যাচের টি-২০ সিরিজ, ভারতীয় দল থেকে বাদ রাহুল ও অক্ষর

টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল, রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর