ম্যারাথন জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য, ৮ই জুন রাতে সুশান্তের হার্ড ড্রাইভ থেকে সব কিছু নষ্ট করা হয় তাঁর সামনেই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যীশু রায়ঃ সুশান্ত মৃত্যু মামলা গত সপ্তাহে সিবিআই এর হাতে সরকারিভাবে তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত. তারপর থেকে চূড়ান্ত তৎপরতায় এই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে সিবিআই .তার সঙ্গে আর্থিক দিকটি তদন্ত করছে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। আর এবার যুক্ত হল আরও এক কেন্দ্রীয় সংস্থা এনসিবি( নারকোটিক কন্ট্রোল ব্যুরো)। সিবিআই এর ম্যারাথন জেরার মুখে সুশান্ত এর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি সুশান্ত কে রিয়ার মাদক দেওয়ার কথা স্বীকার করেছে।

আরও পড়ুনঃ বাড়ির কাছে বদলি কবে? শিক্ষকদের ভার্চুয়াল মিটে বিপুল সাড়া।

এছাড়া রিয়ার মোবাইল চ্যাট যেখানে মাদক যোগ রয়েছে যা সম্প্রতি প্রকাশে এসেছে। রিয়ার বান্ধবী জয়া সাহা স্যামুএল মীরান্ড এবং গৌরব নামে এক মাদক বিক্রেতার সাথে হওয়া রিয়ার চ্যাট প্রকাশে আসার পরেই রিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তদন্ত শুরু করেছে এনসিবি.যদিও রিয়ার আইনজীবী দাবী করেছেন রিয়া জীবনে মাদক নেননি এবং রক্ত পরীক্ষা করতে প্রস্তুত। খুব শীঘ্রই এনসিবি রিয়ার রক্ত নমুনা ছাড়াও  নারকো পরীক্ষা করা হবে.তার পরেই গ্রেফতার হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে রিয়ার বলে সূত্রের খবর. এদিকে সিবিআই এর ম্যারাথন জেরা এবং মুখোমুখি বসিয়ে বন্ধু সিদ্ধার্থ ও রাধুনি নিরজ কে জেরা করার পর এক এর পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

সিদ্ধার্থ এর কথা মত গত ৮ই জুন রাতে রিয়ার সাথে সুশান্তএর ঝগড়া হয়। রিয়া ফ্ল্যাট ছাড়ার আগে সুশান্ত এর ৮ টি হার্ড ড্রাইভ সম্পূর্ণ ডিলিট করে দেয়। যেখানে রিয়া ছাড়া ছিলেন সিদ্ধার্থ ও স্যামুএল। প্রশ্ন উঠছে কি এমন তথ্য ছিল ওই হার্ড ড্রাইভ গুলোই।যার ৮টি ডিলিট করে দিতে হয়েছে। এদিকে কঙ্গনা রানাওত চাঞ্চল্যকর দাবী করেছেন গোটা সিনেমা দুনিয়ার রয়েছে এই মাদক এর বড় আসক্তি। যার সবচেয়ে জনপ্রিয় কোকেন। তার দাবী এই তদন্ত অগ্রসর হলে আরও বড় বড় নাম বাইরে আসবে। এবং সুরক্ষা পেলে তিনি এই বড়  বড় নাম তদন্তকরি দের জানাতে ও তদন্তে সাহায্য করতে প্রস্তুত।

তদন্ত যত এগোচ্ছে   ততই মোড় নিচ্ছে নতুন নতুন দিকে।কেঁচো খুঁজে কেউটে পাওয়ার মতো বড় বড় মাথার নাম পাওয়ার সম্ভবনা উঠে আসছে. উঠে আসছে মাদক, স্বজনপোষণ এর মত অন্যান্য দিক. তাই এই মামলায় এনআইএ এর ও পরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিদেশে থাকা বড় কোনো গডফাদার যদি যুক্ত থাকে তাকেও যাতে প্রয়োজনে গ্রেফতার করা যায়।আগামী সপ্তাহ এই তদন্ত গুরুত্বপূর্ণ মোড় নেবে এবং সত্য উদঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন