পড়ুয়াদের হদিশ না মেলায় বিক্ষোভ অভিভাবকদের, সল্টলেক শিক্ষানিকেতনের ঘটনায় চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেকদিন নির্ধারিত সময়ে স্কুল ছুটির পরে স্কুলের বাসে চেপেই বাড়ি ফেরে পড়ুয়ারা। তবে আজ কিছুটা তাল কাটল সেই ছন্দের। নির্ধারিত সময়ে পড়ুয়াদের বাড়ি ফেরার কথা থাকলেও ফেরে না পড়ুয়ারা। যা নিয়ে প্রবল উৎকণ্ঠা দেখা দেয় অভিভাবকদের মধ্যে। সেই নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও সঠিক উত্তর মেলেনি। যারফলে ক্রমাগত উত্তেজনা দেখা দেয় স্কুল প্রাঙ্গনে।

আরও পড়ুনঃ ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা, অকালে প্রান গেল নাবালকের

নির্ধারিত সূচি অনুযায়ী প্রত্যেকদিন বেলা ১১ বেজে ১৫ মিনিট নাগাদ ছুটি হয় মহিষবাথান সংলগ্ন এই সল্টলেক শিক্ষানিকেতনে পড়ুয়াদের। এরপরে দুপুর ১২ বেজে ৫০ মিনিটের মধ্যে প্রায় সমস্ত ছাত্রদেরকেই নামিয়ে দেওয়া হয় বাস থেকে। কিন্তু আজ নির্ধারিত সময়ের থেক আরও কয়েক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরে ও পড়ুয়াদের না পেয়ে চিন্তায় পড়েন অভিভাবকেরা।

এরপরে উৎকণ্ঠা নিয়ে স্কুলে আসেন পড়ুয়াদের অভিভাবকেরা। তবে কর্তৃপক্ষের তরফে সঠিক উত্তর না মেলায় রীতিমতো শোরগোল পড়ে যায় স্কুল চত্বরে। যারফলে খবর দেওয়া হয় সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। তারপরে দ্রুত ঘটনার স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কর্মীরা।

পড়ুয়াদের হদিশ না মেলায় বিক্ষোভ অভিভাবকদের, স্কুল চত্বরে উত্তেজনা 

Saltlake Shiksha Niketan, MB - 684, Mahishbathan, Salt Lake, Sector V, North 24 Parganas, West Bengal | YAYSKOOL
পড়ুয়াদের হদিশ না মেলায় বিক্ষোভ অভিভাবকদের, সল্টলেক শিক্ষানিকেতনের ঘটনায় চাঞ্চল্য

পরবর্তী সময়ে জানা গিয়েছে, স্কুল বাসের বিভ্রাটের জেরেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। মাঝ রাস্তায় তিনটির মধ্যে একটি বাসের সমস্যা দেখা দেওয়ার জেরেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। এরপরে স্কুল চত্বর থেকে নিজেদের বাড়ি চলে যান অভিভাবকেরা। তবে এই ঘটনা নিয়ে দেখা দিতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত