SSC-TET Scam: পরিবারের নামে বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই, অয়ন শীলের পরিবারকে তলব ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় আগেই শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার অয়ন শীলের পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন তাঁরা। আগামী শুক্রবার অয়ন শীলের স্ত্রী কাকলি শীল এবং ছেলে অভিষেক শীলকে তলব করা হয়েছে। পরিবারের নামে বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই করেছিলেন অয়ন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু

ইডি সূত্রে খবর, অয়নের ছেলে অভিষেক শীলের নামে একাধিক পেট্রল পাম্প, রেস্তোরাঁ রয়েছে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে জয়েন্ট পার্টনার রয়েছে অভিষেকের এক বান্ধবী শ্বেতা। গোয়েন্দাদের অনুমান, চাকরি বিক্রির টাকাই নিয়োগ করা হয়েছে একাধিক ব্যবসায়। সেকারণেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে পরিবারের সদস্যদের। সিবিআইইয়ের অনুমান, নিয়োগ দুর্নীতির মোটা টাকা পরিবারের নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছিল।

1679264363 ayan
পরিবারের নামে বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই, খতিয়ে দেখতে তলব পরিবারকেও 

ইডি সূত্রে খবর, চাকরি দুর্নীতি থেকে পাওয়া টাকার লেনদেনের ক্ষেত্রে নিজের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি, মা-বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন অয়ন। অয়নের বাবা সদানন্দ শীলের দু’টি এবং মা অমিতা শীলের একটি অ্যাকাউন্ট অয়ন ব্যবহার করতেন বলে ইডি সূত্রে খবর। আদালতে সে কথা তুলে ধরতেই অয়নের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় নগর দায়রা আদালত।

পরিবারের নামে বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই, খতিয়ে দেখতে তলব পরিবারকেও 

1679310177 ayan sil web thumb
পরিবারের নামে বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই, খতিয়ে দেখতে তলব পরিবারকেও 

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। সূত্রে খবর, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নয়, পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও হাত ছিল অয়ন শীলের। প্রায় ৪৫ কোটি টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়। এই মুহুর্তে ইডির নজরে রয়েছে অয়ন শীলের লকার। সেই লকারের একাধিক রয়েছে তাঁর স্ত্রীর নামেও। সেটাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত