হঠাৎ করেই ফুড কোমা'য় আক্রান্ত রণবীর সিং, কি অবস্থায় আছেন তিনি এখন? 'ফুড কোমা'য় আক্রান্ত রণবীর সিং। এ দাবি খোদ অভিনেতারই। বিদেশের মাটিতে গিয়েই নাকি খেয়ে দেয়ে নাকি বেজায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি, ছবি শেয়ার করে সে কথা জানালেন রণবীর। এই মুহূর্তে নিউওয়ার্কে রয়েছেন রণবীর। বিগত বেশ কিছু দিন ধরেই একগুচ্ছ ছবি শেয়ার করে চলেছেন তিনি।
এ যেন এক নতুন রুপ, 'গাঙ্গুবাই' মুক্তি পেতেই ১৮০ ডিগ্রি ভোলবদল কঙ্গনার। আলিয়া ও তাঁর গোটা পরিবারকে এর আগে 'মুভি মাফিয়া' বলে উল্লেখে করেছিলেন কঙ্গনা। তবে এ দিন স্টোরিতে তিনি লেখেন, 'কখনও আশা করিনা মুভি মাফিয়ারা এত ভাল কিছু করবে। যদি তারা করে তবে তা অবশ্যই প্রশংসার যোগ্য।'
একতার ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে এই শো। সেই শোয়ে এক ঝাঁক তারকাকে থাকতে হবে কঙ্গনার জেলে। যেখানে কঙ্গনার নির্দেশেই চলতে হবে তাঁদের। ২৭ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই শো।
করোনার বাজারে 'গঙ্গুবাই' ছবিতে আলিয়া-অজয়ের পারিশ্রমিক তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ছবিতে অভিনয়ের জন্য আলিয়া পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২০ কোটি। ছবিতে ক্যামিওর চরিত্রে কাজ করলেও অজয় দেবগণ তার জন্য পেয়েছেন ১১ কোটি টাকা। ছবিতে আলিয়া-অজয় ছাড়াও বিজয় রাজ সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি।
র্তমানে স্থিতিশীল রয়েছেন এই তারকা। উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে শহরে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা। দুর্ভাগ্যবশত করোনার সংক্রমণ ধরা পড়তেই আর যোগ দিতে পারেননি।
ক্যানসার মুক্ত হওয়ার পরই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন সঞ্জয় দত্ত। তাঁর আগামী ছবির তালিকায় ‘ঘুড়চড়ি’, ‘কে জি এফ: চ্যাপ্টার ২’ ছাড়াও রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘শামশেরা’র মতো ছবি।
নবজাতকের জন্যে কিভাবে ঘর সাজালেন প্রিয়াঙ্কা, দেখুন এক ঝলকে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তাঁর কিছু সেলফিও। খাবারের ছবি শেয়ার করেছেন। নিকের কয়েকটি ছবি শেয়ারের পাশাপাশি শেয়ার করেছেন সন্তানের নার্সারির ছবিও। কিছু সফ্ট টয়ের (Soft Toy) সঙ্গে কৃষ্ণ ভগবানের ছবিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন 'ফোটো ডাম্প'। দিয়েছেন কিস ইমোজিও।