নজরবন্দি ব্যুরোঃ এজবাস্টনে জয়ের ধারা অব্যাহত ইংল্যান্ডের। জো রুট এবং জনি বেয়ারস্টোর দাপটে টেস্টের পঞ্চম দিনে অনায়াসেই জয়সূচক রানে পৌঁছে যায় স্টোকসের দল। মঙ্গলবার ইংল্যান্ডের দুই ব্যাটারই শতরান করেন। ১৪২ রানে অপরাজিত রুট, ১১৪ রানে বেয়ারস্টো। পার্টনারশিপ ২৬৯ রানের।
আরও পড়ুনঃ কুণাল সাক্ষাতে রূপা, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে যোগদান?


এদিন মাত্র দেড় ঘণ্টায় প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয় তাঁরা। ৭ উইকেটে এজবাস্টন টেস্ট জয় ইংল্যান্ডের। একইসঙ্গে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ২-২ এ ড্র পাঁচ টেস্টের সিরিজ। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৮ রান।

চতুর্থ দিন ভারতীয়রা তিনটি উইকেট তুলে নিলেও পঞ্চম দিন বোলারদের এক ইঞ্চিও জমি ছাড়লেন না রুট ও বেয়ারস্টো। বরং মাটি কামড়ে পড়ে থেকে দু’জনই হাঁকালেন সেঞ্চুরি। রান তাড়া করে এটাই টেস্টে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের।



বেয়ারস্টোকে কটাক্ষ কিংবা ইংলিশ ব্যাটাররা আউট হলে বিরাট কোহলির অতিউচ্ছ্বাস, তাঁর আগ্রাসী আচরণ যেন ভারতীয় সমর্থকদের মাথা আরও হেঁট করে দিল। এই হার নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন কোচ শাস্ত্রী বলেন,

রুট-বেয়ারস্টো ঝড়ে এজবাস্টনে রেকর্ড জয় ইংল্যান্ডের
“আমি হতাশ বললেও কম বলা হয়। ব্যাট হাতে ইংল্যান্ডকে ম্যাচের বাইরে পাঠিয়ে দেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। দুটো সেশন ব্যাট করার দরকার ছিল। কিন্তু ভারতীয় দল খুব রক্ষণাত্মক ভাবে খেলেছে। মধ্যাহ্নভোজের পর ওদের খুব ভীতু মনে হচ্ছিল।”







