Lionel Messi: পি এস জি-র সাথে সম্পর্ক শেষ! কোন পথে মেসি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অদ্যই শেষ রজনী নয়, তবে শেষ মরসুম। প্য়ারিস স্যঁ জ্যঁ-র সঙ্গে মরসুম শেষে সম্পর্কেও ইতি লিওনেল মেসির। কাতার বিশ্বকাপের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল মেসিকে নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপ ছেড়েছেন বিশ্বকাপের পরই। বিশাল অঙ্কে সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দেন পর্তুগিজ তারকা। তেমনই মেসিকে নিয়েও জল্পনা শুরু হয়।

আরও পড়ুনঃ আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে এএফসি কাপে সবুজ মেরুন

কাতার বিশ্বকাপের পর থেকেই। বার্সেলোনা ছেড়ে মেসি অন্য কোনও ক্লাবে যেতে পারেন, একটা সময় এটা কার্যত অসম্ভব ছিল। ২০২১ সালে বার্সেলোনা থেকে অবশেষে প্য়ারিস স্যঁ জ্যঁ-তে সই করেন লিও মেসি। প্রাথমিক ভাবে ২ বছরের চুক্তি হলেও, সেখানে বিকল্প ছিল চুক্তি নবীকরণের। যদিও মেসি কিংবা ক্লাব, কেউই চুক্তি বাড়াতে আর রাজী নয়। অপর দিকে জল্পনা ছিল তাহলে এবার কোন ক্লাবে খেলবেন মেসি?

32
পি এস জি-র সাথে সম্পর্ক শেষ! কোন পথে মেসি?

সম্প্রতি মেসির সৌদি আরবে যাওয়া প্রচুর বিতর্ক তৈরি করেছে। ক্লাবের অনুমতি না নিয়েই মেসি গিয়েছিলেন বলে খবর। সে কারণেই পিএসজির তরফে দু-সপ্তাহের জন্য় সাসপেন্ড করা হয়েছে। মেসি কি তবে ছেলেবেলার ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন? লা লিগার যে আর্থিক নিয়ম তাতে মেসিকে সই করানো কঠিন বার্সেলোনার পক্ষে। তাহলে মেসি কোথায় যোগ দিচ্ছেন! এখন সবচেয়ে বড় প্রশ্ন এটিই। মোটামুটি এটা বলে দেওয়া যায় যে, মেসির প্যারিস পর্ব শেষ।

14 2

একাধিক ফরাসি মিডিয়ার রিপোর্ট বলছে মেসির সঙ্গে আর কোনও মতেই চুক্তি বাড়াবে না পিএসজি। যার মানে এই মরসুম খেলেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে পত্রপাট বিদায় জানাবে নাসের আল খেলাইফির ক্লাব । জানা যাচ্ছে যে, মেসির বাবা জর্জ মেসি নাকি সপ্তাহখানেক আগেই পিএসজি-র ফুটবল পরামর্শদাতা লুইস ক্যাম্পোসকে জানিয়ে দিয়েছে যে, মেসি আর প্যারিসে থাকতে ইচ্ছুক নন।

এখন প্রশ্ন মেসির পরের গন্তব্য কোন দেশ? এই ব্যাপারে আপাতত নানা মুনি নানা মত। বার্সায় দীর্ঘ ১৭ বছরের কেরিয়ার শেষ করেই মেসি এসেছেন প্যারিসে। বার্সা ছাড়ার আগেই মেসি শুনিয়েছিলেন যে তিনি যেতে চান মার্কিন মুলুকে। মেসি খেলতে চান মেজর লিগ সকার।

পি এস জি-র সাথে সম্পর্ক শেষ! কোন পথে মেসি?

30

এলএম টেন যেতে চান ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে। আরও একটি খবর বাতাসে ভাসছে যে, রোনাল্ডোর দেখানো পথে নাকি হাঁটতে চলেছেন মেসি। রোনাল্ডোর ক্লাব আল নাসেরের প্রধান প্রতিপক্ষ আল হিলাল। শোনা যাচ্ছে বছরে ৪০ কোটি ইউরোরও বেশি অর্থে লিওনেল মেসিকে দলে নিচ্ছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন