Wasim Kapoor: প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, অতর্কিত ব্রেন স্ট্রোকে থমকে গেল শ্বাস!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। আজ সকালে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন শিল্পী। তার একঘন্টার মধ্যেই সব শেষ। বাড়িতেই মৃত্যু হয় বিখ্যাত চিত্রশিল্পীর। তবে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন চিত্রশিল্পী। তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ বাংলার শিল্পী মহল। চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ আপাতত খুলছে না স্কুল, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়!

১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম হয়েছিল ওয়াসিম কাপুরের। তবে ফাইন আর্টসের এই খ্যাতনামা ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা। তবে ছোটবেলাতেই দুর্ঘটনার মুখে পড়েছিলেন ওয়াসিম। ১৫ বছর বয়স পর্যন্ত বিছানাতেই কেটে যায় তাঁর শৈশব ও কৈশোর জীবন। কারন মাত্র ছ’বছর বয়সেই খাট থেকে পড়ে পায়ে বড়সড় চোট পেয়েছিলেন ওয়াসিম। হাসপাতাল আর বাড়ি এই ছিল তাঁর রুটিন।

wasim kapoor

তবে প্রতিভা থাকলে প্রকাশ হবেই। বাবার কাছে আঁকা শেখার আবদার করেছিলেন বালক ওয়াসিম। কথা রেখে ছিলেন বাবাও। ১৫ বছর বয়সে ওয়াসিমকে আর্ট কলেজে ভর্তি করে দেন তিনি। ক্রাচ হাতেই কলেজে যাওয়া শুরু হয় কিশোর ওয়াসিমের। এরপর পট পরিবর্তন। সময়ের সাথে যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবীপ্রসাদ চৌধুরীর মতো লেজেন্ডারি শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম কাপুর

ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহারে তাঁর ছবি পেয়েছিল অনন্য মাত্রা। অমিতাভ বচ্চন,  জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন তিনি। বিধানসভা থেকে শুরু করে ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমিতে স্থান পেয়েছিল তাঁর আঁকা ছবি।

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, অতর্কিত ব্রেন স্ট্রোকে থমকে গেল শ্বাস

wasim

১৯৮০-৮১ সালে All India Award from the Academy of Fine Arts পুরস্কারে সম্মানিত হন।  ১৯৮৪ তে পান All India Award , বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের তরফে।  ১৯৮৪ তেই রাজ্য সরকারের পক্ষ থেকে পান সম্মান। ১৯৮৫ তে শিরোমণি পুরস্কার পান Asian Paints- এর তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর