Bratya Basu: আপাতত খুলছে না স্কুল, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার অতিমারিতে প্রায় গত দু’বছর ধরে বন্ধ স্কুল। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা কার্যত ঘরবন্দি। এবার তাঁদের কাছে স্কুলের পরিবেশ, সেই শিক্ষা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। কারন প্রতিদিন জোরাল হচ্ছে স্কুল খোলার দাবি। তাই এবার পাড়ায়-পাড়ায় চালু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ । আজ এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুনঃ বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, অভিনেতা হিসেবেই টিকে থাকতে চান

৭ ফেব্রুয়ারি থেকে কচিকাঁচাদের জন্য শুরু হবে রাজ্য সরকারের এই প্রকল্প। কী রয়েছে এই কর্মসূচিতে? পাড়ায় পাড়ায় পড়ুয়াদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষাদপ্তর। স্কুলের অন্দরে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে দূরে না ছুটতে হয়। শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর।

স্কুল শিক্ষাদপ্তর সূত্রে খবর, করোনা কালে দীর্ঘদিন স্কুল বন্ধ। এমন আবহে চার দেওয়ালে বন্দি ক্লাসরুমে পড়াশোনা করা ঝুঁকিুপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আবার বহু পড়ুয়াই অনলাইন ক্লাসের সুবিধা পাচ্ছেন না। দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছেন না। এবার তাঁদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে  ‘পাড়ায় শিক্ষালয়’ ।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, আপাতত খুলছে না স্কুল
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, আপাতত খুলছে না স্কুল

ইতিপূর্বে দুয়ারে সমাধান, দুয়ারে রেশন এবং দুয়ারে সরকারের মতো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যাতে বাড়ি দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা। এবার শিক্ষাকেও পড়ুয়াদের হাতেন নাগালে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য। কিন্তু তাহলে কি স্কুল খোলার সম্ভাবনা নেই এখন? এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।”

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, আপাতত খুলছে না স্কুল

দুয়ারে সরকারের পর 'পাড়ায় শিক্ষক', শিক্ষার নয়া মডেল মমতার বাংলায়!
দুয়ারে সরকারের পর ‘পাড়ায় শিক্ষক’, শিক্ষার নয়া মডেল মমতার বাংলায়!

রাজ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। তা উল্লেখ করে স্কুল চালুর দাবিতে সরব নানা মহল। শ্রেণিকক্ষ ফের খুলতে চেয়ে শিক্ষা দপ্তরের চিঠি গিয়েছে নবান্নে। বিকাশ ভবনের শিক্ষা কর্তারা মনে করছেন কিছুদিন পরে সবুজ সংকেত আসতে পারে। মাঝে অল্প কিছুদিন বাদ দিলে ২০২০ সালের মার্চ মাস থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। দ্বিতীয় দফায় স্কুলে নবম থেকে দ্বাদশের ক্লাস হয়েছে ১৬ নভেম্বর থেকে ৩ জানুয়ারি। গত দু’বছরে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একদিনও ক্লাস হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর