Bony Sengupta: বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, অভিনেতা হিসেবেই টিকে থাকতে চান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে যোগদান করেছিলেন বিজেপিতে। একাধিক জায়গায় প্রচারের মুখ ছিলেন তিনি। নির্বাচনের পর দীর্ঘদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন রাজনীতি থেকে। এখন বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। বরং কাজ নিয়েই থাকতে চান জানালেন বনি।

আরও পড়ুনঃ সিধুকে মন্ত্রীসভায় রাখার আবেদন এসেছিল পাকিস্তান থেকে, বিস্ফোরক ক্যাপ্টেন অমরিন্দর সিং

বনির বক্তব্য, বিজেপির তরফে শুভেন্দু অধিকারী এভাবে যোগাযোগ রেখেছিলেন সেই যোগাযোগ এখন একদম নেই। এমনকি টলিউডের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পালন করা হয়নি। বরং যে সমস্ত কথা বলে হয়েছিল সেই বিষয়ে কোনও ভাবনাই এখন বিজেপির নেতৃত্বের তরফে দেখা যাচ্ছে না।

তার বক্তব্য, শুধুমাত্র যোগদানের জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তখন শুধুমাত্র তৃণমূলের বিপক্ষে বলার জন্য এসব কথা বলা হয়েছিল। এখন মনে হয়েছে তাঁরা সেবিষয়ে বিন্দুমাত্র চেষ্টা দেখাচ্ছে না।

বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল 

বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল 
বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল

উল্লেখ্য, নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন বনি। কিন্তু প্রার্থী হননি। বরং তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন বান্ধবী কৌশানি। মুকুল রায়ের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হয়েছেন তিনি। তাই আগামী দিনে বনির তৃণমূল যোগের জল্পনা থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন