Elon Musk: নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? রবিবার তাঁর একটি টুইটের পর থেকেই বেড়েছে জল্পনা। যে ইলন মাস্ক দু’দিন আগে সোশ্যাল মিডিয়া ও তার নীতির সমালোচনা করেছেন এবার তিনিই নতুন এক সোশ্যাল মিডিয়া তৈরির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। টুইটার বাকস্বাধীনতা নিশ্চিত করতে পারছে কিনা জানতে চেয়ে মতামতের পোল খুলেছিলেন মাস্ক।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিতালি? জোর জল্পনা ক্রিকেট মহলে

সেখানে ‘না’ ভোট ৭০ শতাংশেরও বেশি ব্যবহারকারী। এর পরপরই শনিবার নতুন টুইট করেন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা। তবে মাস্ক যদি সত্যিই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেন, তাহলে তাকে ক্রমবর্ধমান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতার দৌড়ে নামতে হবে। এই মুহূর্তে তারাই নিজেদেরকে বাকস্বাধীনতার ক্ষেত্রে চ্যাম্পিয়ন বলে দাবি করছে।

নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? জল্পনা তুঙ্গে
নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? জল্পনা তুঙ্গে

তাছাড়া, যেসব ব্যবহারকারী মনে করেন, টুইটার, মেটা’র প্ল্যাটফর্ম ফেসবুক ও অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মগুলোতে তাদের মতামত দমন করা হচ্ছে; তাদেরকে আবারও ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে তারা।সাম্প্রতিক অতীতে মূলধারার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে চ্যালেঞ্জে ফেলার চেষ্টা করতে গিয়েছে বহু প্ল্যাটফর্মকেই।

নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? জল্পনা তুঙ্গে

ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ কিংবা গেটর, পার্লার অথবা ভিডিও সাইট রাম্বল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এখন দেখার, এলন মাস্ক যদি সত্যিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসেন, তাহলে তা জুকারবার্গকে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনবেন এলন মাস্ক? জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। গত বছরই জানা গিয়েছিল, তিনি আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোসকেও পিছনে ফেলে দিয়েছেন। শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তাঁর সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত