বিজেপিকে ভোট দিতে বলছেন নির্বাচন কর্মী! মহেশতলায় অভিযোগ বাসিন্দাদের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিকে ভোট দিতে বলছেন নির্বাচন কর্মী! ভোট চতুর্থীতে এমনই ঘটনার অভিযোগ জানালেন মহেশতলার সাধারণ মানুষেরা। আজ বাংলায় চতুর্থ দফার নির্বাচন। ৫ জেলার মোট ৪৪টি কেন্দ্রের মোট আসনে আজ নির্বাচন। কড়া নিরাপত্তায় নির্বাচন হলেও সকাল থেকে রাজ্য জুড়ে একাধিক ঘটনার চিত্র ফুটে উঠেছে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন। রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন প্রার্থীরা। এরি মধ্যে নির্বাচনী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠে এলো মানুষকে ভোটে প্রভাবিত করার।

আরও পড়ুনঃ ঘেরাও কোন অর্থে বেআইনি? প্রশ্ন তুলে CRPF মন্তব্যে কমিশনকে জবাব মমতার।

সূত্রের খবর মহেশতলা বিধানসভা কেন্দ্রের দৌলতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২২৬ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ‘১ নম্বর বোতাম টিপুন’ বলে কর্মীদের প্রভাবিত করছিলেন নির্বাচনী আধিকারিকরা। এর পরই বাইরে এসে নির্বাচন কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, ”ভোটারদের এক নম্বরের বোতাম টিপে তারপর ভোট দিতে বলা হয়। সেই মতো এক নম্বরের বোতাম চাপলে দেখা যায় পদ্মফুল চিহ্নে ভোট গিয়েছে।” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

তৃণমূলের প্রার্থী দুলাল দাস ঘটনায় বিজেপির প্রভাব দেখছেন। সমগ্র ঘটনার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন বিজেপি প্রভাব খাটিয়ে ভেতর থেকে এসব করাচ্ছে, তাঁর স্পষ্ট মন্তব্য, ”বিজেপি-র মদতে ভোটকর্মীরা স্থানীয় বাসিন্দাদের প্রভাবিত করছেন। এটি সম্পূর্ণ বেআইনি। আমরা নির্বাচন কমিশনকে জানাব। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কী করে এমন ঘটনা ঘটল সেটাই দেখার।” অন্যদিকে সমগ্র ঘটনা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। অন্যদিকে বিজেপি পেরভাব খাটানোর কথা অস্বীকার করে দিয়েছে উল্টো যুক্তি। বিজেপির স্থানীয় নেতাদের মতে, এই বুথে ব্যাপক ভোট পড়েছে বিজেপির পক্ষে। তার হেরে যাওয়ার ভয় পেয়েই কিছু স্থানীয় বাসীন্দাদের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর