নজরবন্দি ব্যুরোঃ নবান্ন দখলের লড়াই এবার প্রকৃত অর্থে শুরু হতে চলেছে রাজ্যে। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আজ। আর শুধু পশ্চিমবঙ্গই নয় একই সঙ্গে ঘোষণা হতে পারে অসম, কেরালা, তামিলনাডু ও পুদুচেরির নির্বাচনের দিন ঘোষণা হবে একই সাথে। ইতিমধ্যেই এইসব রাজ্যগুলির ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর আজই আনুষ্ঠানিক ভাবে নির্বাচন ঘোষণা হতে চলেছে রাজ্যে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ভোটের দিন ঘোষণা করবেন।
আরও পড়ুনঃ মার্চ মাসে এই ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত।
কমিশন সূত্রে খবর বাংলার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অন্য রাজ্যগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৩ দফায় নির্বাচন হলেও বাংলায় নির্বাচন হতে পারে আট দফায়। কমিশন সূত্র জানিয়েছে, ভোট গ্রহন শেষ হবে আগামী ১লা মে’র মধ্যে। ভোটের ফল বেরিয়ে যাবে ১২ই মের মধ্যে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখন সার্বিক ভাবে বিভিন্ন রাজ্যে ভোট পরিস্থিতি খতিয়ে দেখেছে ইতিমধ্যেই। প্রতিনিধি দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার এবং কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।
সূত্রের খবর, একাধিক ভোটকর্মী সংগঠনের স্মারকলিপি পেয়েছে কমিশন। তাই ভোট কর্মীরা যাতে অবাধ ভোট করাতে পারেন সে বিষয়ে নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরী করার হবে। বুথের অন্দরে থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়াও ১০০ শতাংশ বুথে ক্লোজ শার্কিট ক্যামেরা লাগানো হতে পারে। সূত্র জানাচ্ছে স্পর্শ্বকাতর সমস্ত বুথে থাকবে ভিভিপ্যাড।
এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের এলাকা চিনছে বাহিনী, চলছে রুটমার্চ। রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজই আসার কথা আরও ১১৩ কোম্পানির অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে পা রাখছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি জওয়ানরা।



