পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা, ডিসেম্বরের শুরুতেই গণনা, জানাল নির্বাচন কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, তেলঙ্গনা ও মিজোরামের ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান যে, নভেম্বর মাসের ৭ তারিখ থেকে পাঁচ রাজ্যের ভোট গ্রহণ পর্ব শুরু হবে। এক সঙ্গে ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা বিজেপির, তৃণমূলের ধর্নামঞ্চ নিয়ে মামলার আবেদন নাকচ করল আদালত

জানা যাচ্ছে, যেহেতু ছত্তীসগড়ে মাওবাদী সমস্যা রয়েছে। তাই সেখানে দুটি দফায় ভোট গ্রহণ হবে। ছত্তীসগড়ে প্রথম দফার ভোট গ্রহণ হবে ৭ নভেম্বর। আর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১৭ নভেম্বর। তবে রাজস্থানে একটি দফাতেই ২৩ নভেম্বর ভোট গ্রহণ হবে। রাজস্থানের মতই মধ্যপ্রদেশেও ১৭ নভেম্বর একটি দফায় ভোট গ্রহণ হবে। এছাড়াও তেলঙ্গনাত ও মিজোরামে এক দফায় ভোট গ্রহণ হবে। তেলঙ্গনাতে ৩০ নভেম্বর ও মিজোরামে ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর।

পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা, ডিসেম্বরের শুরুতেই গণনা

ভোট গ্রহণ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই পাঁচ রাজ্যের ভোটে প্রথমবার ভোটার রয়েছেন ৬০ লক্ষেরও বেশি। সব মিলিয়ে মোট ৬ কোটি মানুষ দেশকে তাঁদের মতামত জানাবেন। আর অন্যদিকে, যেহেতু সব রাজ্যের ভোটের ফলঘোষণা হবে ৩ ডিসেম্বর। তাই ৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে ভোটপ্রক্রিয়া।

পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা, ডিসেম্বরের শুরুতেই গণনা

কমিশন আরও জানিয়েছে, নির্বাচনী প্রস্তুতি নিয়ে পাঁচটি রাজ্যে গিয়েই ভোট প্রক্রিয়া সংক্রান্ত সব আলোচনা করা হয়েছে। আর যেহেতু দিনে দিনে বাড়ছে ভোটকেন্দ্রের সংখ্যাও। সেই কারণে আগামী ভোট গ্রহণ পর্বে মিজোরামে থাকছে ১,২৭৬টি ভোটকেন্দ্র। আর বাকি চারটি রাজ্যে অর্থাৎ ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোটকেন্দ্রের সংখ্যা যথাক্রমে ২৪,১০৯ টি, ৬৪,৫২৩ টি, ৫১,৭৫৬ টি, ৩৫,৩৫৬ টি ভোটকেন্দ্র

পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা, ডিসেম্বরের শুরুতেই গণনা

পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা, ডিসেম্বরের শুরুতেই গণনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন