Elections 2022: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু নির্বাচন, পাঁচ রাজ্যের নির্বাচন সাত দফায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরেই রয়েছে গোয়া, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মণিপুরের নির্বাচন। শনিবার পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

আরও পড়ুনঃ আগামী ২ মাস ভোট না করায় ভালো, মত অভিষেকের

৫ রাজ্যের নির্বাচন হবে ৭ দফায়। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু নির্বাচন। ১০ ফেব্রুয়ার থেকে ৭ মার্চ অবধি চলবে উত্তরপ্রদেশের নির্বাচন। ১০ মার্চ ফলাফল ঘোষণা। ১০ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন হবে উত্তরপ্রদেশে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার নির্বাচন হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড গোয়াতে। তৃতীয় দফার নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি শুধুমাত্র উত্তপ্রদেশে। ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার নির্বাচন শুধুমাত্র উত্তরপ্রদেশে। ২৭ ফেব্রুয়ারি মণিপুর, উত্তরপ্রদেশের নির্বাচন। ৩ রা মার্চ উত্তরপ্রদেশ এবং মণিপুরের নির্বাচন। সপ্তম দফার নির্বাচন উত্তরপ্রদেশে হবে ৭ মার্চ।

Image

কিন্তু কোভিড পরিস্থিতিতে সমস্ত বিধি মেনেই নির্বাচন করানোই প্রধান লক্ষ্য। জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ। কোভিড পরিস্থিতিতে নির্বাচন করানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ডিসেম্বরে পাঁচ রাজ্য ঘুরেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন নির্বাচনী আধিকারিকরা। কোভিড পরিস্থিতিতে নির্বাচনের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ জানুয়ারি অবধি কোনও বাইক র‍্যালি, সাইকেল র‍্যালি, পদযাত্রা এবং রোড শো করা যাবে না। এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে না ১৫ জানুয়ারি অবধি। পরবর্তী বিষয়ে জানিয়ে দেবে কমিশন। এমনকি কোনও বিজয় মিছিল করা যাবে না। সাফ জানিয়ে দিল কমিশন। সন্ধ্যে ৮ টা থেকে সকাল ৮ টা অবধি কোনও জনসভা করা যাবে না। ভার্চুয়াল প্রচারে জোর দেওয়ার কথা জানাল নির্বাচন কমিশন।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু নির্বাচন, শুরু সেমিফাইনাল পর্ব  

১০ ফেব্রুয়ারি থেকে শুরু নির্বাচন, শুরু সেমিফাইনাল 
১০ ফেব্রুয়ারি থেকে শুরু নির্বাচন, শুরু সেমিফাইনাল 

৫ রাজ্যে ৬৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৮ কোটি ৩০ লক্ষ। অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। প্রত্যেকটি বুথে কোভিড মেনে চলা হবে বলে জানিয়েছেন তিনি। যেখানে ভোটারের সংখ্যা কম সেই কেন্দ্রগুলিকে আলাদা করে চিহ্নিত করা হবে। ১৬২০ টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের আয়োজন করা হয়েছে। ভোট পরিচালনার কাজে নিযুক্ত সকলকে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। করোনা আক্রান্তরা ব্যালট পেপারে ভোট দিতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন