Maharashtra Political Crisis: বড় চাল শিন্ডের, আজই নতুন দলের নাম ঘোষণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালের দলীয় বৈঠকে উদ্ধব ঠাকরে পরিষ্কার করে দিয়েছেন চাইলে বিক্ষুব্ধরা চলে যান। তিনি নিজে নতুন করে শিবসেনা গঠন করবেন। ঠিক তার পরেই বৈঠকে বসল একনাথ শিন্ডে বাহিনী। বড় চাল শিন্ডের। সূত্রের খবর, সেই বৈঠকে স্থির হয়েছে, নিজেদের দলের নাম ‘শিবসেনা বালা সাহেব’ রাখতে চলেছেন বিক্ষুব্ধ বিধায়করা। শোনা যাচ্ছে, ৩৭ জন শিনসেনার বিধায়ক এবং নির্দল বিধায়কদের নিয়ে এই নাম ঘোষণা করবেন একনাথ শিন্ডে।

আরও পড়ুনঃ Kolkata Metro : অফিস টাইমে বাড়ছে মেট্রোর সংখ্যা, জানালো কলকাতা মেট্রো

উল্লেখ্য, শুরু থেকেই ‘হিন্দুত্ব’ এবং ‘বালাসাহেব ঠাকরে’ এর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন একনাথ শিন্ডেকে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিজেদের গ্রুপের নামে বালাসাহেব ঠাকরের নাম উল্লেখ করে শিবসেনার কর্মীদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সংবাদসংস্থা এএনআইকে বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক দীপক কারশেকর জানিয়েছেন, একনাথ শিন্ডে চাইছেন “শিবসেনা বালা সাহেব” নামে একটি গ্রুপ তৈরি করতে।

বড় চাল শিন্ডের, নতুন দল আসছে মহারাষ্ট্রে 
বড় চাল শিন্ডের, নতুন দল আসছে মহারাষ্ট্রে 

অন্যদিকে, শনিবার আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে শিবসেনার তরফে। ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দিতে শিবসেনা ভবনে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যেখানে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। এমনটাই সূত্রে খবর।

বড় চাল শিন্ডের, নতুন দল আসছে মহারাষ্ট্রে 

বড় চাল শিন্ডের, নতুন দল আসছে মহারাষ্ট্রে 
বড় চাল শিন্ডের, নতুন দল আসছে মহারাষ্ট্রে 

শনিবার, বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে হামলার অভিযোগ ওঠে। বিধায়কদের পরিবারগুলিকে নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেকে চিঠি দেন একনাথ শিন্ডে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানিয়েছেন, কোনও বিধায়কের থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। যে সমস্ত বিধায়করা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের পরিবারগুলিকে সুরাক্ষার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত