নজরবন্দি ব্যুরোঃ মিশিগান স্টেট পার্কে পার্কে এক শিশু তার পরিবারের সাথে ক্যাম্পিং করতে গিয়েছিল। তার বয়স ৮ বছর। কিন্তু সেখানে গিয়ে পরিবারের থেকে আলাদা হয়ে যায় শিশুটি। পথ হারিয়ে ফেলে ওই শিশু। ওই শিশুর নাম নন্টে নিয়েমি। কিন্তু তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরেও তাঁকে খুঁজে পাননি। পরপর দুদিন নিখোঁজ ছিল শিশুটি।
আরও পড়ুনঃ উপকার হবে ভেবে রোজ সকালে খালি পেটে জল পান করছেন? সাবধান করল চিকিৎসকরা!
ওই শিশুর পরিবারের গন্তব্যস্থল ছিল মিশিগানের পর্কুপাইন মাউন্টেইনস ওয়াইল্ডারনেস স্টেট পার্ক। পুলিশ সূত্রে খবর রান্না করার জন্য কাঠ আনতে গেছিলো ছোট্ট নন্টে। তবে তার পরিবারের লোকজন তাঁকে কাছাকাছি থাকতে বলেছিল কিন্তু সে বেশ অনেকটা দুরে চলে যায়। এরপরই সে ফেরার সময় আর রাস্তা চিনতে পারেনা এবং হারিয়ে যায়।

তাই বুদ্ধি করে নন্টে সেখানেই অপেক্ষা করতে শুরু করে। কারণ সামনে আর কোন উপায় দেখতে পায়নি সে। এদিকে নন্টের কাছে কোন খাবার ও জল ও ছিলনা। তাই সে তার বুদ্ধির প্রয়োগ করে। এই টুকু বয়েসে সে চরম সাহসিকতার পরিচয় দেয়।
ক্যাম্পিংয়ে গিয়ে অরণ্যে পথ হারিয়েছিল শিশু, কীভাবে পাওয়া গেল তাঁকে?

সে সৃষ্টি করে এক ইতিহাস। পুলিশ জানায় ঠাণ্ডা থেকে বাঁচার জন্য সে একটি গাছের মোটা গুড়ির পেছনে আশ্রয় নেয়। জল এর তৃষ্ণা মেটানোর জন্য সে বরফ খেয়েছিল। টানা দুদিন আটকে ছিল সে এই গভীর অরন্যে কিন্তু। এমনকি নিজেকে গরম রাখতে সে লতা পাতা দিয়ে ঢেকেও রেখেছিল। সোমবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়। এমনকি সে নিজে একা একা হেটে বাড়ি ফিরেছিল।









