SSC-TET Scam: শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, ফের তলব করল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে সম্প্রতি বলাগড়ের দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়দের নাম উঠে এসেছে। এর মধ্যে জেলবন্দী রয়েছেন কুন্তল। শান্তনুকে বারবার তলবের মাঝেই বিস্ফোরক তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, শান্তনুর দুটি মোবাইল থেকে একাধিক তথ্য মিলেছে। ইডির আধিকারিকরা মনে করছেন শান্তনুর ফোনে লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট। তাই বুধবার তাঁকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: অখিলের মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ, নির্দেশ হাইকোর্টের

সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত ডিলিট করা মেসেজের দিকেও নজর পড়েছে তদন্তকারী সংস্থার। একাধিক চ্যাট কেন ডিলিট করা হয়েছে? কী লুকোনোর চেষ্টা করা হচ্ছে? সূত্রের খবর, শান্তনুর দুটি ফোনের মাধ্যমে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফোন কলের তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। সেখানে বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের নাম যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সত্যতা যাচাই করতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে।

শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, বিস্ফোরক দাবি ইডির 
শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, বিস্ফোরক দাবি ইডির 

এর আগে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছে। এমনকি তৃণমূলের নেতাদের বাড়ি থেকে একাধিক চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রতিলিপি পাওয়া গেছে। সেই সমস্ত তথ্য সহ একাধিক বিষয়ে যাচাই করতে শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, শান্তনু এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থার অফিসাররা।

শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, বিস্ফোরক দাবি ইডির 

শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, বিস্ফোরক দাবি ইডির 
শান্তনুর ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট, বিস্ফোরক দাবি ইডির 

ইডি সূত্রের খবর, এর আগে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন, ২০১৬ সালে আনন্দপুরে কুন্তলের ভাড়ার ফ্ল্যাটে ৩ জন মিলে একটি বৈঠক করেন। যদিও তাপস সম্পর্কে বেশ কিছু প্রশ্ন শান্তনু এড়িয়ে গেছেন বলেই জানা গেছে। কী ভাবেই বা তাঁদের মধ্যে হোয়াটঅ্যাপ চ্যাটে কথা হত? পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্কের লেনদেনের নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন