SSC-TET Scam: মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, ইডির দাবি ঘিরে জোর জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। বৃহস্পতিবার মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য করল ইডি। শুধুমাত্র তাপস মণ্ডলের কাছ থেকে নয়, মনীষীদের নামে যে সমস্ত ডিএলএড কলেজ রয়েছে, সেখান থেকেও টাকা নেওয়া হত বলে জানিয়েছে ইডি।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: কমিশন না নির্দেশ মানলে ফের সিবিআই, ফের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এর আগে মানিক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বলেন, অফলাইনে ভর্তির জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা করে দেওয়া হত। যার মধ্যে রেজিস্ট্রেশন বাবদ ৩০০ টাকা করে নেওয়া হত। বাকি টাকা কী কাজে ব্যবহার করা হত? সেটা ভালো বলতে পারবেন মানিক। কত টাকা নেওয়া হয়েছে? সেই টাকা কারা আনতে আসত? সবটা জানতে চেয়েছে ইডি। সেকারণেই তাপসের দুই রক্ষকদের তলব করা হয়েছিল।

মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, কী জানাল ইডি? 
মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, কী জানাল ইডি? 

এদিন ইডি দাবি করে, বিভিন্ন মনীষী যেমন নেতাজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদের নামে ডিএলএড কলেজ রয়েছে। সেই কলেজ থেকেও অফলাইনে ভর্তির জন্য ৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। মনীষীদের নামাঙ্কিত কলেজে ভর্তির নামে টাকা তোলা খুব দুর্ভাগ্যজনক। কেউ কেউ ৭০ হাজার টাকা অবধি দিয়েছে বলে জানিয়েছে ইডি।

মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, কী জানাল ইডি? 

মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, কী জানাল ইডি? 
মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য, কী জানাল ইডি? 

পাল্টা মানিকের আইনজীবীর বক্তব্য ২০১৭ এর পর থেকে টেট পরীক্ষা হয়নি। ২০১৮ সাল থেকে ২০২২ অবধি অফলাইনে রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে এল? সেটার হিসেব মেলাতে পারবে না ইডি।  তাঁর কথায়, দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তাতে চার্জশিট বা এফআইআরে মানিকের নাম নেই। তা হলে ইডি কেন তৎপর? মানিককে নিয়ে ইডি যে তদন্ত করছে, তার এক্তিয়ার এখনও নেই। এটা বেআইনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত