কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? তার হদিশ পেতে তদন্ত করুক ইডি। সোমবার কলকাতা হাইকোর্টে এবিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ টাকায় ছাপা হোক নেতাজীর ছবি, এবার সরব হলেন নেটিজেনেরা।

Shamim Ahamed Ads

গত সপ্তাহে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠান শেষে মৃত্যু হয় বলিউড সঙ্গীতশিল্পী কেকের। কেকের মৃত্যুর রহস্য জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কেকের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। অন্যদিকে, সঙ্গীতশিল্পীর মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে সিবিআই তদন্ত চান আইনজীবী সৌম্যশুভ্র রায়।

কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? আদালতে মামলা দায়ের 
কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? আদালতে মামলা দায়ের

তৃতীয় মামলা করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কেকের অনুষ্ঠানের জন্য ২০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এই অর্থ এল কোথা থেকে? দীর্ঘদিন ধরে রাজ্যে কোনও কলেজে ছাত্র সংগঠনের নির্বাচন হয়নি। তাহলে বিপুল অর্থ এল কোথা থেকে? সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন তিনি।

কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? আদালতে মামলা দায়ের 

কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? আদালতে মামলা দায়ের 
কেকের অনুষ্ঠানে বিপুল অর্থ এল কোথা থেকে? আদালতে মামলা দায়ের

ওইদিন গুরুদাস কলেজে ফেস্টের আয়োজক ছিল তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠনগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত