নজরবন্দি ব্যুরোঃ পিনকন ও টাওইয়ার গ্রুপ নামের চিটফান্ড মামলায় শহরজুড়ে দশটি জায়গায় তল্লাশি অভিযান ইডির। প্রায় ৫০ থেকে ৬০ জন ইডির আধিকারিক বুধবার সকাল থেকে বিরাট অভিযানে নেমেছে বলে জানতে পারা গেছে। কলকাতার কেয়াতলা রোডে এক ব্যবসায়ী এবং আলিপুরের এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি হাওড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। যদিও ইডি সূত্রে খবর, সবকটি জায়গায় একই অভিযোগে তল্লাশি অভিযান হচ্ছে না। একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ Bibhas Adhikari: ফের বিভাস অধিকারীকে তলব করল ইডি, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য


বুধবার সকাল ৮টা ৪০মিনিট নাগাদ ইডির কর্তারা হানা দেন হাওড়া জগাছায় ব্যবসায়ী রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে। জানা গেছে, জগাছার ধারসা পালপাড়া এলাকার বাসিন্দা রামেন্দু টাওয়ার গ্রুপ নামে চিট ফান্ড কোম্পানির মালিক। যদিও সেই ব্যক্তি এই মুহুর্তে জেলে রয়েছে। এছাড়াও আলিপুরের বর্ধমান রোডের এক আইনজীবী ও গড়িয়াহাটের কাকুলিয়া রোডের এক বাসিন্দা। পিনকন ও টাওয়ার গ্রুপের মালিক সহ একাধিক আধিকারিকদের বাড়িতে তল্লাশি চলছে।

ইডি সূত্রে খবর, পিনকন ও টাওয়ার গ্রুপের নাম করে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে। আর্থিক তছরুপের অভিযোগে এর আগেও একাধিক জনকে তলব করা হয়েছিল। এখন বেশ কিছু তদন্তকারী সংস্থা হাতে পেয়েছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই বিরাট অভিযানে নেমেছে ইডি। ৫০ থেকে ৬০ জন আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন একাধিক জায়গায়।
শহরজুড়ে দশটি জায়গায় তল্লাশি অভিযান, বিস্ফোরক তথ্য ইডির হাতে

যদিও গত কয়েকদিনে ধরেই শহরের একাধিক জায়গায় মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগে শহরজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। মঙ্গলবারেও চলে তল্লাশি অভিযান। ই-নাগেটস্ নামের ওই গেমিং অ্যাপে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সির লেনদেনের প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। বুধবার ইডির বিরাট অভিযান ঘিরে একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



