ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরুর পথে ED, ফের রাজ্য বনাম কেন্দ্র সংঘাতের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরুর পথে ED, যা নিয়ে ফের রাজ্য বনাম কেন্দ্র সংঘাতের সম্ভাবনা তৈরী হয়েছে। এদিনই রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপি ভুয়ো টিকা কাণ্ড নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল। কিন্তু তাঁদের সেই দাবিকে মান্যতা দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যার ফলশ্রুতি হিসেবে বিএ(BA) বৈঠক বয়কট করে বিজেপি। আর একই দিনে খবর এল স্বতঃপ্রণোদিত ভাবে ২-১ দিনের মধ্যেই এফআইআর দায়ের করে ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরুর পথে ED!

আরও পড়ুনঃ তৃতীয় ঢেউ সামলাতে জেলাস্তরে সমস্ত প্রস্তুতি এমাসেই সম্পূর্ণ করার নির্দেশ নবান্নর।

সূত্রের খবর, আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরু করতে চাইছে ইডি। সূত্রের দাবি স্বতঃপ্রণোদিতমামলা রুজু করে এই তদন্ত শুরু করবে এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । উল্লেখ্য, আগেই কলকাতা পুলিশের কাছে ভুয়ো টিকা কাণ্ডের নথি চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এবার তাঁরা নিজেই তদন্তে নামতে পারে।

এদিকে রাজ্য সরকার ইতিমধ্যে সিট গঠন করেছে কসবার ভুয়ো টিকা কাণ্ডকে কেন্দ্র করে। গ্রেফতার করা হয়েছে মূল চক্রী দেবাঞ্জন দেব কে। গ্রেফতার করা হয়েছে তাঁর একাধিক সহযোগীকেও। দেবাঞ্জন এবং ভুয়ো টিকাকাণ্ডে ধৃত আরও তিনজনের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরুর পথে ED, রাজ্য বনাম কেন্দ্র সংঘাতের সম্ভাবনা তৈরি হল আবার।

অন্যদিকে আজ ভুয়ো টিকা নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “শাসক দলের তৈরি ভুয়ো দেবাঞ্জনকাণ্ড সম্বন্ধে এই নোটিস। আমরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম জনস্বার্থে। আমরা এই বিষয় সরকারের থেকে কিছু শুনতে চেয়েছিলাম এবং আমাদের বক্তব্য মানুষের স্বার্থে তুলে ধরতে চেয়েছিলাম। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কলকাতা পুরসভা, একাধিক বিধায়ক, আইপিএসরা যুক্ত। সেই মুলতুবি প্রস্তাবও বাতিল হয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও মুলতুবি প্রস্তাব পাঠের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই আমরা বিএ কমিটির মিটিংয়ে যাইনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর